বিএসএফ-পুলিশের যৌথ তৎপরতায় ধ্বংস ৩০টি গাঁজা প্লট

Date:

জনতার কলম আগরতলা প্রতিনিধি :-গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আজ সেপাহিজলা জেলায় এক বিশাল যৌথ অভিযান চালানো হয়। সূত্রে জানা গেছে, সোনামুরা মহকুমার অন্তর্গত ধনীরামপুর এডিসি এলাকা, বিজয়নগর এডিসি গ্রাম এলাকা এবং ছাগরিয়া অরণ্যভূমিতে বৃহৎ পরিসরে গাঁজা বিরোধী অভিযান পরিচালিত হয়। বনের বিভিন্ন অঞ্চলে তল্লাশি চালিয়ে প্রায় ৩০ একর জমিতে বিস্তৃত ৩০টি গাঁজা চাষের প্লট এবং ২টি নার্সারি প্লট সনাক্ত করে তা ধ্বংস করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, অভিযানে মোট প্রায় ২ লক্ষ ৫০ হাজার গাঁজা গাছ ধ্বংস করা হয়েছে।

এই অভিযান যৌথভাবে পরিচালনা করে সোনামুরা থানার পুলিশ, ৮১ ব্যাটালিয়ন বিএসএফ (বাটাডোলা, মাতিনগর, কুলুবাড়ি, এনসি নগর ও আনন্দপুর বিওপি), বক্সনগর, সোনামুরা ও যাত্রাপুরের বনদপ্তরের কর্মকর্তা, এবং ৭ম, ১১তম ও ১৪তম টিএসআর ব্যাটালিয়নের জওয়ানরা।

Share post:

Subscribe

Popular

More like this
Related

পলাতক থেকে আদালতে ‘ড্রামা’, বিশালগড়ে গ্রেফতার রণবীর দেবনাথ

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- চলমান গুলিচালনার ঘটনায়...

‘অবৈধ নিয়োগ’ ইস্যুতে বিজেপির বয়কট, টিপরা মথার ২৪ এমডিসির শপথ সম্পন্ন

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরা ট্রাইবাল এরিয়া...

পানিহাটিতে রোড-শোতে সুধাংশু দাস, রত্না দেবনাথের জয়ে আত্মবিশ্বাসী বিজেপি

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রচারের অন্তিম...

ভবানীপুরে মহামিছিলে সুশান্ত চৌধুরী, শুভেন্দুর জয়ে আত্মবিশ্বাসী বিজেপি

জনতার কলম ওয়েবডেস্ক :- আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে...