পরিকল্পিত খুনের অভিযোগে চাঞ্চল্য, চাকমাঘাটে যুবকের মৃতদেহ উদ্ধার

Date:

জনতার কলম আগরতলা প্রতিনিধি :- সোমবার ভোরে তেলিয়ামুড়া থানাধীন চাকমাঘাট নৌকাঘাট সংলগ্ন এলাকায় এক যুবকের রহস্যজনক মৃতদেহ উদ্ধার ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত যুবকের নাম ভজন দেবনাথ, বয়স আনুমানিক ৩৫ বছর।

স্থানীয় বাসিন্দারা প্রথমে রাস্তার পাশে অচৈতন্য অবস্থায় পড়ে থাকা ভজনকে দেখতে পান এবং খবর দেন তেলিয়ামুড়া থানায়। ওসি জয়ন্ত কুমার দে’র নেতৃত্বে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য দেহ তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে।

ভজনের পরিবার দাবি করেছে, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড, কারণ তাদের মতে, যুবকটি কোনওভাবেই স্বাভাবিকভাবে মারা যেতে পারেনি। পুলিশ সূত্রে জানানো হয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনের জন্য আগরতলা থেকে ফরেনসিক বিশেষজ্ঞরা ঘটনাস্থলে ডাকা হয়েছে।

পুলিশ বলেছে, “তদন্ত প্রক্রিয়া চলছে। ফরেনসিক রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিতভাবে বলা সম্ভব হবে।”

এই ঘটনার পর চাকমাঘাট ও আশপাশের এলাকায় জনমনে আতঙ্ক ও ক্ষোভ দেখা দিয়েছে। স্থানীয়রা প্রশাসনের কাছে স্বচ্ছ তদন্ত ও দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

 

 

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

নারী শক্তি বিলকে কেন্দ্র করে আগরতলায় বিক্ষোভ, কুশপুতুল দাহ রাহুল গান্ধীর

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- নারী শক্তি আধিনিয়ম...

ছবিমুড়া পর্যটন কেন্দ্রে তালা,পর্যটন ব্যবস্থাপনায় হস্তক্ষেপ তিপ্রা মথার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- শনিবার ত্রিপুরার জনপ্রিয়...

কেওয়াইসি প্রক্রিয়া সহজ করতে সমন্বিত উদ্যোগের ডাক অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাধারণ মানুষের জন্য...

সংগঠন মজবুত করতে জোর, জোট ছাড়াই ভোটে নামবে বিজেপি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় ত্রিপুরা ট্রাইবাল...