চীন মাস্টার্স সেমিফাইনালে সাটউইক-চিরাগ

Date:

জনতার কলম ওয়েবডেস্ক:- ব্যাডমিন্টনে দুর্দান্ত ফর্ম অব্যাহত রেখেছে ভারতের পুরুষদের ডাবলস জুটি সাটউইকসাইরাজ রাঙ্কিরেড্ডি ও চিরাগ শেট্টি। চীন মাস্টার্স ২০২৫-এ সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন তারা।

অষ্টম বাছাই ভারতীয় এই জুটি কোয়ার্টার ফাইনালে চীনের রেন শিয়াং ইউ ও জি হাওনান-এর বিপক্ষে অসাধারণ পারফরম্যান্স দেখান। অনবদ্য খেলে সোজা সেটে ২১-১৪, ২১-১৪ ব্যবধানে জয় ছিনিয়ে নেন সাটউইক-চিরাগ।

বিশ্ব র‌্যাঙ্কিংয়ে বর্তমানে নবম স্থানে থাকা সাটউইক-চিরাগ আজ সেমিফাইনালে মুখোমুখি হতে পারেন তাঁদের চিরপ্রতিদ্বন্দ্বী, মালয়েশিয়ার দ্বিতীয় বাছাই জুটি অ্যারন চিয়া ও সোহ উই ইয়িকের বিরুদ্ধে। এটি হবে চলতি বছরে সাটউইক-চিরাগের সপ্তম সেমিফাইনাল।

 

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

বর্ষার আগে বন্যা মোকাবিলায় ভারত-নেপাল বৈঠক, একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

জনতার কলম ওয়েবডেস্ক :- বর্ষা মৌসুমের আগে বন্যা পূর্বাভাস...

দক্ষিণ ২৪ পরগনায় পুনর্নির্বাচনে দুপুর ১টা পর্যন্ত প্রায় ৫৬% ভোট

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার...

পশ্চিম এশিয়ায় উত্তেজনা তুঙ্গে, লেবাননে যুদ্ধবিরতি চাপে

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিম এশিয়ায় উত্তেজনা অব্যাহত রয়েছে,...

ত্রিপুরা-সহ একাধিক রাজ্যে দু’দিন ভারী বৃষ্টি, সতর্কবার্তা আইএমডির

জনতার কলম ওয়েবডেস্ক :-আগামী দু’দিন দেশের বিভিন্ন রাজ্যে ভারী...