ইরান-ইজরায়েল যুদ্ধের আবহে ‘অপারেশন সিন্ধু’ শুরু করল ভারত, ১১০ জন ভারতীয় পড়ুয়াকে ইরান থেকে আনা হলো

Date:

জনতার কলম ওয়েবডেস্ক :- ইরান-ইজরায়েল যুদ্ধের আবহে ‘অপারেশন সিন্ধু’ শুরু করল ভারত। ইরান থেকে ভারতীয় নাগরিকদের বের করে আনতেই এই অভিযান নয়াদিল্লির। বুধবার এক বিবৃতিতে ভারতের বিদেশমন্ত্রক জানিয়েছে, ‘অপারেশন সিন্ধু’র প্রাথমিক পর্বে ১১০ জন ভারতীয় পড়ুয়াকে যুদ্ধজর্জর ইরান থেকে সরিয়ে আনা হয়েছে।

জানা গিয়েছে, ইরান সীমান্ত পেরিয়ে মঙ্গলবার ভারতীয় পড়ুয়াদের নিরাপদে নিয়ে যাওয়া হয় আর্মেনিয়ায়। সেখান থেকে গাড়িতে নিয়ে যাওয়া হয় আর্মেনিয়ার রাজধানী ইয়েরেভানে। তাঁদের সঙ্গে ছিলেন ইরান এবং আর্মেনিয়ায় ভারতীয় দূতাবাসের আধিকারিকেরা।

পরে বুধবার সেখান থেকে একটি বিশেষ বিমানে গড়ুয়াদের নিয়ে দিল্লির উদ্দেশে রওনা দেওয়া হয়। বুধবার বেশি রাতের দিকে বা বৃহস্পতিবার ভোরের দিকে তাঁদের দিল্লিতে পৌঁছে যাওয়ার কথা। ভারতীয়দের উদ্ধার করার ক্ষেত্রে ইরান প্রশাসনের সহযোগিতাকেও ধন্যবাদ জানিয়েছে ভারতীয় বিদেশমন্ত্রক। ইরান ও ইজরায়েলের মধ্যে যুদ্ধ পরিস্থিতিতে ইরানে আটকে থাকা ভারতীয় পড়ুয়াদের নিয়ে উদ্বেগ বাড়ছিল।

এরই মধ্যে সোমবার থেকে আটকে পড়া ভারতীয় পড়ুয়াদের আর্মেনিয়া হয়ে ইরান থেকে সরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়। তার পরের দিনই ইরানে থাকা ভারতীয় নাগরিক এবং ভারতীয় বংশোদ্ভূতদের জন বিশেষ নির্দেশিকা জারি করেছে তেহরানের ভারতীয় দূতাবাস। মঙ্গলবার দূতাবাসের তরফ থেকে বলা হয়, দেরি না করে করে প্রত্যেকে যেন তেহরান ছাড়েন।

যাঁদের সামর্থ্য রয়েছে, তাঁরা যেন নিজেরাই অন্য কোনও শহরে চলে যেতে পারেন। তার পরের দিনই অপারেশন সিন্ধু শুরু করল ভারত। ফলে ইরানে আটকে থাকা সকল ভারতীয়কেই এবার নিরাপদে ফিরিয়ে আনা যাবে, আশাবাদী ওয়াকিবহাল মহল। উল্লেখ্য, ৬ দিন পেরিয়ে গিয়েছে। ইরান-ইজরায়েল সংঘর্ষে পুড়ছে মধপ্রাচ্য। রাজধানী তেহরান-সহ ইসলামিক দেশটির নানা প্রান্তেভয়ংকর হামলা চালাচ্ছে ইহুদি সেনা।

গতকাল রাতভর দফায় দফায় আছড়ে পড়েছে ক্ষেপণাস্ত্র। যার গালটা দিতে ইজরায়েলে ফতেহ হাইপারসনিক মিসাইল ছুড়েছে ইরানি সেনা। তবে এই পরিস্থিতিতে যেন কোনও ভারতীয়কে বিপদে পড়তে না হয়, তার জন্য চেষ্টা করছে ভারত। চলতি সপ্তাহের শেষেই ইরানে হামলা চালানোর পরিকল্পনা করছে আমেরিকা। ডোনাল্ডট্রাম্প প্রশাসনের শীর্ষ স্তরের আধিকারিকদের উদ্ধৃত করে এমনটাই জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ‘ব্লুমবার্গনিউজ’।

Share post:

Subscribe

Popular

More like this
Related

মিশন ‘দৃষ্টি’তে সাফল্য: গ্যালাক্সআইকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী মোদী

জনতার কলম ওয়েবডেস্ক :- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, গ্যালাক্সআই...

বিশ্ব প্রেস স্বাধীনতা দিবস আজ, মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় বিশ্বজুড়ে গুরুত্বারোপ

জনতার কলম ওয়েবডেস্ক :- আজ বিশ্ব প্রেস স্বাধীনতা দিবস।...

জার্মানিতে মার্কিন সেনা কমানোর ঘোষণা ট্রাম্পের, ইউরোপীয় নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ

জনতার কলম ওয়েবডেস্ক :- জার্মানিতে মার্কিন সেনা উপস্থিতি উল্লেখযোগ্যভাবে...

বিরোধীদের বিরুদ্ধে তোপ রিজিজুর, “গণতন্ত্রের মূল ভিত্তিতেই আঘাত” অভিযোগ

জনতার কলম ওয়েবডেস্ক :- কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী এবং...