চারা গাছ বিতরণের মাধ্যমে একমাস ব্যাপী কর্মসূচির সূচনা ব্রেকথ্রু সায়েন্স সোসাইটির

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বৃহস্পতিবার বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ব্রেকথ্রু সায়েন্স সোসাইটি, ত্রিপুরা চাপ্টারের পক্ষ থেকে চারিপাড়া বাসস্টপের সামনে এলাকার ছাত্র-ছাত্রী সহ পথচারীদের মধ্যে চারা গাছ বিতরণের মাধ্যমে একমাস ব্যাপী কর্মসূচির সূচনা হয়। এদিন এই কর্মসূচিতে অংশগ্রহণ করে সংগঠনের রাজ্য সম্পাদক শ্রী তিলক চক্রবর্তী বলেন, সাধারণ মানুষের মধ্যে পরিবেশ ভাবনা জাগিয়ে তুলতে সংগঠনের পক্ষ থেকে একমাস ব্যাপী বিভিন্ন অঞ্চলে বৃক্ষরোপণ, চারা গাছ বিতরণ, পথনাটক, পথসভা, সচেতনতা মূলক র‍্যালি ইত্যাদি কর্মসূচী গ্রহণ করা হয়েছে।

জলবায়ু পরিবর্তনে সরকারকে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে সেই সাথে সরকারী উদ্যোগে সাধারণ মানুষের মধ্যে পরিবেশ ভাবনা জাগিয়ে তুলতে হবে বলে তিনি জানান। এদিন বিকেল ৫টায় সিটি সেন্টারের সামনে পরিবেশ আন্দোলনের বার্তা ছড়িয়ে দিতে জনসাধারণের মধ্যে জলবায়ু পরিবর্তন মোকাবিলাসহ পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে কার্যকরী পদক্ষেপ গ্রহণ বিষয়ক পরিবেশবিদদের বক্তব্য সম্বলিত লিফলেট বিতরণ ও এক পথসভার আয়োজন করা হয়।

সেখানে বক্তব্য রাখেন ব্রেকথ্রু সায়েন্স সোসাইটি, ত্রিপুরা চাপ্টারের সহ-সভাপতি শ্রী রাজু আচার্য্য। অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের কার্যকরী সদস্য শ্রী শেখর দাস। আগামী ১৪ জুন রাজধানী আগরতলায় এক সচেতনতামূলক র‍্যালি করা হবে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়।

Share post:

Subscribe

Popular

More like this
Related

বাঁশ শিল্পে প্রধানমন্ত্রীর জোর, গর্বিত ত্রিপুরা: মানিক সাহা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র...

‘মন কি বাত’ থেকে পর্যটন পর্যন্ত—ব্যস্ত দিন রাজ্যপালের বক্সানগর সফর

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র...

‘মন কি বাত’-এ ত্রিপুরার বাঁশশিল্পের প্রশংসায় মোদি

জনতার কলম ওয়েবডেস্ক :- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর জনপ্রিয়...