জিবি বাজারকে যানজট মুক্ত রাখতে আবারও অভিযানে ট্রাফিক দপ্তর

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজধানীর ব্যস্ততম জায়গাগুলির মধ্যে অন্যতম হল বটতলা বাজার এলাকা । এছাড়া রাজধানির আরও একটি ব্যস্ততম এলাকা হল জিবি বাজার এলাকা। যত্রতত্র জায়গায় দাড় করিয়ে রাখা হচ্ছে দুচাকা কিংবা চার চাকার বাহন। যার ফলে ব্যস্ততম এলাকাগুলিতে শুরু হচ্ছে যানজট। পথচারীদের পড়তে হচ্ছে ব্যাপক সমস্যায়।

এমনকি গুরুতর অবস্থায় থাকা রোগীকে হাসপাতালে নিয়ে যেতেও সমস্যার সন্মুখিন হতে হয় এই যানজটের ফলে রোগীর পরিবার পরিজনদের।সেদিকে লক্ষ রেখেই সোমবার আবার ট্রাফিক আধিকারিক সুধাম্বিকা আরের নেতৃত্বে এনফোর্সমেন্ট টিমের অভিযানে নামে জিবি বাজার এলাকায়। এদিন নোটিশ পাঠানো হয় বেআইনিভাবে গাড়ি পাকিং করার জন্য মালিকদের।

নেওয়া হবে আইনি ব্যবস্থাও। এদিন ট্রাফিক আধিকারিক সুধাম্বিকা আরও সংবাদ মাধ্যমকে জানান, জিবি বাজারের আনাচে-কানাচে যত্রতত্র এলাকায় গাড়ি মোটর বাইক স্কুটি সহ নানান যানবাহন যেখানে খুশি সেখানেই পার্কিং করে চলছে জনগণ। মূলত বাজারের যানজট মুক্ত রাখতে আজকের এই অভিযান। তাছাড়া বেআইনিভাবে রাস্তায় গাড়ি ও বাইক যেন দাঁড় না করায় সে বিষয়ে সর্তক করা হয়েছে। আগামীদিনেও এরকম অভিযান জারি থাকবে বলে জানান এডিশনাল এসপি সুধাম্বিকা আর।

Share post:

Subscribe

Popular

More like this
Related

বর্ষার আগে বন্যা মোকাবিলায় ভারত-নেপাল বৈঠক, একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

জনতার কলম ওয়েবডেস্ক :- বর্ষা মৌসুমের আগে বন্যা পূর্বাভাস...

দক্ষিণ ২৪ পরগনায় পুনর্নির্বাচনে দুপুর ১টা পর্যন্ত প্রায় ৫৬% ভোট

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার...

পশ্চিম এশিয়ায় উত্তেজনা তুঙ্গে, লেবাননে যুদ্ধবিরতি চাপে

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিম এশিয়ায় উত্তেজনা অব্যাহত রয়েছে,...

ত্রিপুরা-সহ একাধিক রাজ্যে দু’দিন ভারী বৃষ্টি, সতর্কবার্তা আইএমডির

জনতার কলম ওয়েবডেস্ক :-আগামী দু’দিন দেশের বিভিন্ন রাজ্যে ভারী...