খাওরাবিলে চৌদ্দ দেবতা মন্দিরকে কেন্দ্র করে পর্যটন শিল্পের বিকাশের বিপুল সম্ভাবনা রয়েছে : সমাজকল্যাণমন্ত্রী

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মানুষের বিশ্বাসের ভিত্তিভূমি খাওরাবিলের চৌদ্দ দেবতা মন্দির। এই মন্দিরকে কেন্দ্র করে প্রতি বছর মাঘী পূর্ণিমার দিন অনুষ্ঠিত হয় চৌদ্দ দেবতা মেলা। মানুষের বিশ্বাস ও আস্থার উপর দাঁড়িয়ে আছে এই মেলা। আজ কৈলাসহর মহকুমার খাওরাবিল পঞ্চায়েতে চৌদ্দ দেবতা মেলার উদ্বোধন করে একথা বলেন সমাজকল্যাণ ও সমাজশিক্ষামন্ত্রী টিংকু রায়। মেলার উদ্বোধন করে সমাজকল্যাণমন্ত্রী বলেন, এই মেলার ঐতিহ্য অনেক পুরোনো। মেলা উপলক্ষ্যে অগণিত পুণ্যার্থীর সমাগম হয় এখানে। এক আধ্যাত্মিক পরিবেশের সৃষ্টি হয় মেলাকে কেন্দ্র করে।

উদ্বোধনী অনুষ্ঠানে সমাজকল্যাণমন্ত্রী আরও বলেন, খাওরাবিলে চৌদ্দ দেবতা মন্দিরকে কেন্দ্র করে পর্যটন শিল্পের বিকাশের বিপুল সম্ভাবনা রয়েছে। রাজ্য সরকার এই মেলা আয়োজনে সব রকম সহযোগিতা করে। এই অঞ্চলের সার্বিক বিকাশেও সরকার অগ্রাধিকার দিয়েছে। আগামীদিনে এই অঞ্চলে উন্নত যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা, পরিকাঠামো উন্নয়নের মধ্য দিয়ে মন্দির সংলগ্ন এলাকায় ভক্তদের জন্য বিভিন্ন সুবিধা নিশ্চিত করা হবে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উনকোটি জিলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, কৈলাসহর পুরপরিষদের চেয়ারপার্সন চপলা দেব রায়, প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা, উনকোটি জিলা পরিষদের সদস্য বিমল দেব, চন্ডিপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শম্পা দাস পাল, গৌরনগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান মহম্মদ বদরুজ্জামান, কৈলাসহর মহকুমার মহকুমা শাসক প্রদীপ সরকার প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেলা কমিটির সভাপতি নলিনী কুমার পাল। স্বাগত বক্তব্য রাখেন কৈলাসহর পুরপরিষদের ভাইস চেয়ারপার্সন তথা মেলা কমিটির সদস্য নীতিশ দে। খাওরাবিলে চৌদ্দ দেবতা মেলা উপলক্ষ্যে তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

More like this
Related

মোহনপুরে চিন্ময়ী মূর্তি প্রতিষ্ঠা, মোহন ভাগবতের উপস্থিতিতে কুম্ভাভিষেক

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মঙ্গলবার মোহনপুরে এক...

ঘর পুড়িয়ে লুট, পরিবারকে আশ্বাস মুখ্যমন্ত্রীর—নতুন বাড়ি দেবে সরকার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- কচুবাড়িতে নির্বাচনের পর...

গড়িয়া পূজার উৎসবে মুখর ত্রিপুরা, নাজিরপুকুরে মেয়রের মঙ্গল কামনা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মঙ্গলবার ত্রিপুরা জুড়ে...

সুখ-সমৃদ্ধির প্রার্থনায় গারিয়া পূজায় মেতেছে ত্রিপুরাবাসী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরাজুড়ে আজ গারিয়া...