নয়াদিল্লিতে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে দ্বিতীয় স্থান অর্জন করলো ত্রিপুরার ট্যাবলো 

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- নয়াদিল্লিতে গত ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের প্যারেডে ট্যাবলু প্রদর্শনীতে ত্রিপুরা দ্বিতীয় পুরস্কার পেয়েছে। প্রজাতন্ত্র দিবসের প্যারেডের ট্যাবলু প্রদর্শনীতে ত্রিপুরা দ্বিতীয় পুরস্কার পাওয়ায় মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা রাজ্যের ট্যাবলু প্রদর্শনীর সাথে যুক্ত সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, এই পুরস্কার এক অসামান্য প্রাপ্তি। মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতিও আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন।

প্রতিরক্ষা মন্ত্রক থেকে আজ প্রজাতন্ত্র দিবস-২০২৫ উপলক্ষে প্রতিযোগিতামূলক প্রদর্শনীর ফলাফল ঘোষণা করা হয়েছে। ট্যাবলু প্রদর্শনীতে বিচারকদের মূল্যায়ণে দেশের বিভিন্ন রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলের মধ্যে ত্রিপুরা দ্বিতীয় পুরস্কার পেয়েছে। প্রতিযোগিতায় প্রথম হয়েছে উত্তর প্রদেশ ও তৃতীয় হয়েছে অন্ধ্রপ্রদেশ। নয়াদিল্লিতে প্রজাতন্ত্র দিবসের প্যারেডে ত্রিপুরার ট্যাবলু প্রদর্শনীর দায়িত্বে ছিল রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তর।

নয়াদিল্লিতে প্রজাতন্ত্র দিবসের প্যারেডে ট্যাবলু প্রদর্শনীতে প্রাচীন ত্রিপুরার আধ্যাত্মিক ভাবধারা রাজ্যের ট্যাবলু প্রদর্শনীতে তুলে ধরা হয়। ট্যাবলুতে দেখানো হয় রাজন্য আমল থেকে চলে আসা খার্চিপূজা তথা চতুর্দশ দেবদেবীর বন্দনার তাৎপর্য। ট্যাবলুটি পরম্পরা ও আধুনিকতার সংমিশ্রনে তৈরী করা হয়। আগামীকাল নয়াদিল্লিতে বিজয়ী রাজ্যগুলির প্রতিনিধিদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...