রাজ্যেও পালিত হলো উত্তরাখণ্ড রাজ্য দিবস

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-উত্তরাখণ্ড রাজ্য দিবস উদযাপন করা হয় শনিবার। এদিন এক অনুষ্ঠানের মধ্যদিয়ে রাজভবনে পালন করা হয় উত্তরাখণ্ড রাজ্য দিবস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু সহ রাজ্যে কর্মরত উত্তরাখণ্ডের নাগরিকরা। অনুষ্ঠানে উত্তরাখণ্ডের বেশ কয়েকজন নাগরিককে সম্মাননা জানানো হয় অনুষ্ঠানে।

এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু বলেন কেন্দ্রীয় সরকার সকল রাজ্যের রাজ্যপালকে বলেছে সকল রাজ্যের রাজ্য দিবস পালন করার জন্য। তার জন্য এদিন উত্তরাখণ্ড রাজ্য দিবস পালন করা হয়েছে। উত্তরাখণ্ড একটা দেব ভূমি। সেখানে অনেক ধর্মীয় স্থান রয়েছে। দেশের বড় বড় প্রশিক্ষণ কেন্দ্র গুলি উত্তরাখণ্ডে অবস্থিত।

Share post:

Subscribe

Popular

More like this
Related

বর্ষার আগে বন্যা মোকাবিলায় ভারত-নেপাল বৈঠক, একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

জনতার কলম ওয়েবডেস্ক :- বর্ষা মৌসুমের আগে বন্যা পূর্বাভাস...

দক্ষিণ ২৪ পরগনায় পুনর্নির্বাচনে দুপুর ১টা পর্যন্ত প্রায় ৫৬% ভোট

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার...

পশ্চিম এশিয়ায় উত্তেজনা তুঙ্গে, লেবাননে যুদ্ধবিরতি চাপে

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিম এশিয়ায় উত্তেজনা অব্যাহত রয়েছে,...

ত্রিপুরা-সহ একাধিক রাজ্যে দু’দিন ভারী বৃষ্টি, সতর্কবার্তা আইএমডির

জনতার কলম ওয়েবডেস্ক :-আগামী দু’দিন দেশের বিভিন্ন রাজ্যে ভারী...