দীপাবলি উৎসব উপলক্ষ্যে দুঃস্থদের মধ্যে মাটির প্রদীপ ও কম্বল বিতরণ করা হয় শ্রেষ্ঠ ভুবন সামাজিক সংস্থার উদ্যোগে

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আলোর উস্তব দীপাবলিতে সকলেই আনন্দে মেতে উঠতে চায়। কিন্তু সকলের পক্ষে মাটির প্রদীপ কিংবা মোম কিনে নিজ বাড়িতে আনন্দে মেতে উঠা হয়ে উঠে না আর্থিক সামর্থ্যের কারণে। তাই দুঃস্থদের মধ্যে মাটির প্রদীপ এবছরও বিলি করলো একটি সামাজিক সংস্থা।

দীপাবলি উৎসব উপলক্ষ্যে দুঃস্থদের মধ্যে মাটির প্রদীপ ও কম্বল বিতরণ করা হয়। শ্রেষ্ঠ ভুবন সামাজিক সংস্থার উদ্যোগে স্টেট মিউজিয়ামের সামনে এক অনুষ্ঠানের মধ্যে এই মাটির প্রদীপ ও কম্বল বিতরণ করা হয়।

উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক সুবল ভৌমিক সহ সংস্থার কর্মকর্তারা। সুবল ভৌমিক জানান শ্রেষ্ঠ ভুবন সামাজিক সংস্থা ধারাবাহিক ভাবে সামাজিক কর্মসূচী করে যাচ্ছে। প্রতি বছরের মতো এবছরও তারা দুঃস্থদের মাটির প্রদীপ ও কম্বল বিতরণ করে। এদিন অতিথিরা দুঃস্থদের হাতে প্রদীপ ও কম্বল তুলে দেন। এতে খুশি সকলে।

 

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

মিশন ‘দৃষ্টি’তে সাফল্য: গ্যালাক্সআইকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী মোদী

জনতার কলম ওয়েবডেস্ক :- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, গ্যালাক্সআই...

বিশ্ব প্রেস স্বাধীনতা দিবস আজ, মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় বিশ্বজুড়ে গুরুত্বারোপ

জনতার কলম ওয়েবডেস্ক :- আজ বিশ্ব প্রেস স্বাধীনতা দিবস।...

জার্মানিতে মার্কিন সেনা কমানোর ঘোষণা ট্রাম্পের, ইউরোপীয় নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ

জনতার কলম ওয়েবডেস্ক :- জার্মানিতে মার্কিন সেনা উপস্থিতি উল্লেখযোগ্যভাবে...

বিরোধীদের বিরুদ্ধে তোপ রিজিজুর, “গণতন্ত্রের মূল ভিত্তিতেই আঘাত” অভিযোগ

জনতার কলম ওয়েবডেস্ক :- কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী এবং...