রাতের রাজধানীতে ফের যান দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু এক যুবকের

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাতের রাজধানীতে ফের যান দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু এক যুবকের। মৃতের নাম হৃদয় মালাকার দাস। যান সন্ত্রাসের ফলে অকালে ঝড়ে যাচ্ছে বহু প্রাণ। অভিযোগ অধিকাংশ যান দুর্ঘটনা ঘটছে একাংশ যান চালকদের অসাবধানতায়। শুক্রবার রাতে রাজধানীতে ফের যান দুর্ঘটনা। এডিনগর থানার অন্তর্গত মিলনচক্র এলাকায় বাইক নিয়ে দুর্ঘটনার কবলে পড়ে হৃদয় মালাকার দাস নামে এক ব্যক্তি।

এতে সে গুরুতর ভাবে আহত হয়। দমকল বাহিনীর কর্মীরা হৃদয় মালাকার দাসকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যায়। ঘটনার খবর পেয়ে এডিনগর থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। এডিনগর থানার ওসি জানান হৃদয় মালাকার দাস বাইক নিয়ে বাধারঘাট থেকে এডিনগরের দিকে আসছিল।

মিলন চক্র এলাকায় সে বাইক নিয়ে দুর্ঘটনার কবলে পরে। দমকল বাহিনীর কর্মীরা তাকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যায়। কিন্তু জিবি হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক হৃদয় মালাকার দাসকে মৃত বলে ঘোষণা করে দেন। মৃত হৃদয় মালাকার দাসের বাড়ি বাধারঘাট মাতৃপল্লী এলাকায়। তিনি আরও জানান স্থানীয়দের কাছ থেকে জানতে পেরেছেন হৃদয় মালাকার দাসের বাইকের সাথে অপর একটি বাইকের সংঘর্ষ ঘটেছে। পুলিশ মামলা নিয়ে ঘটনার তদন্ত করছে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

পলাতক থেকে আদালতে ‘ড্রামা’, বিশালগড়ে গ্রেফতার রণবীর দেবনাথ

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- চলমান গুলিচালনার ঘটনায়...

‘অবৈধ নিয়োগ’ ইস্যুতে বিজেপির বয়কট, টিপরা মথার ২৪ এমডিসির শপথ সম্পন্ন

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরা ট্রাইবাল এরিয়া...

পানিহাটিতে রোড-শোতে সুধাংশু দাস, রত্না দেবনাথের জয়ে আত্মবিশ্বাসী বিজেপি

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রচারের অন্তিম...

ভবানীপুরে মহামিছিলে সুশান্ত চৌধুরী, শুভেন্দুর জয়ে আত্মবিশ্বাসী বিজেপি

জনতার কলম ওয়েবডেস্ক :- আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে...