অবৈধ ভাবে মজুদ করা বিলেতি মদ ও শব্দবাজি আটক করল এডি নগর থানার পুলিশ

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- নিষেধ থাকলেও একাংশ দোকানি অবৈধ ভাবে উৎসবের মরশুমে শব্দ বাজি মজুত করে বিক্রি করে। শুধু তাই নয়, বিলেতি মদ অবৈধ ভাবে বিক্রি করে আসছে। বুধবার এসবের বিরুদ্ধে অভিযান চালায় এ ডি নগর থানার পুলিস। অবৈধ ভাবে মজুদ করা বিলেতি মদ ও শব্দবাজি আটক করল এডি নগর থানার পুলিশ।

এডিনগর থানার অধীন বিভিন্ন বাজারের একাধিক দোকানে অভিযান চালিয়ে বিপুল পরিমান বিলেতি মদ ও শব্দ বাজি উদ্ধার করা হয়েছে। প্রায় ৬০ বোতলের মতো বিলেতি মদ উদ্ধার করা হয়েছে। যে সকল দোকান থেকে বিলেতি মদ ও শব্দ বাজি উদ্ধার হয়েছে, সেই সকল দোকান মালিকের বিরুদ্ধে আইন মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান পুলিস আধিকারিক।

উদ্ধার হওয়া বিলেতি মদ ও শব্দ বাজির বাজারমূল্য আনুমানিক ১ লক্ষ টাকা হবে বলে জানান তিনি। তবে এসব উদ্ধারের সঙ্গে কাউকে গ্রেপ্তারের খবর নেই।

Share post:

Subscribe

Popular

More like this
Related

পলাতক থেকে আদালতে ‘ড্রামা’, বিশালগড়ে গ্রেফতার রণবীর দেবনাথ

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- চলমান গুলিচালনার ঘটনায়...

‘অবৈধ নিয়োগ’ ইস্যুতে বিজেপির বয়কট, টিপরা মথার ২৪ এমডিসির শপথ সম্পন্ন

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরা ট্রাইবাল এরিয়া...

পানিহাটিতে রোড-শোতে সুধাংশু দাস, রত্না দেবনাথের জয়ে আত্মবিশ্বাসী বিজেপি

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রচারের অন্তিম...

ভবানীপুরে মহামিছিলে সুশান্ত চৌধুরী, শুভেন্দুর জয়ে আত্মবিশ্বাসী বিজেপি

জনতার কলম ওয়েবডেস্ক :- আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে...