রক্তদানের বিষয়ে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে হবে : মুখ্যমন্ত্রী

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- অনেক কিছু দান রয়েছে। কিন্তু রক্তদানের উপরে কোন কিছু নেই। রক্তদানে কোন ধরনের ক্ষতি নেই। রক্তদানের বিষয়ে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে হবে। মানব দেহে ৮ ধরনের রক্ত রয়েছে। নেগেটিভ গ্রুপের রক্ত সহজে পাওয়া যায় না। রবিবার রাজধানীতে এক রক্তদান শিবিরে একথা বললেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।

তিনি আরও বলেন, রক্তের চাহিদা ও যোগানের মধ্যে ফারাক কমাতে বাৎসরিক ক্যালেন্ডার তৈরি করা হয়েছে। রক্তদানের ক্ষেত্রে ত্রিপুরায় জাগরণের সৃষ্টি হয়েছে। মানুষ রক্তদানে এগিয়ে আসছে। এদিন সকালে রাজধানীর কৃষ্ণনগর বয়েজ ক্লাবের উদ্যোগে রক্তদান শিবির হয়। বিজয় কুমার বালিকা বিদ্যালয়ে শিবিরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।

শিবিরে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার সহ ক্লাবের কর্মকর্তারা। শিবিরে রক্তদাতাদের উৎসাহ দেন অতিথিরা। আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেনমানুষ রক্তদানে এগিয়ে আসছে। রক্তের চাহিদা ও যোগানের মধ্যে সামঞ্জস্য রক্ষা করার জন্য রক্তদানের একটা ক্যালেন্ডার তৈরি করা হয়েছে। তিনি বলেন রক্তদানকে রক্তদান একটা আন্দোলন। শিবির ঘিরে এলাকায় বেশ সাড়া পরিলক্ষিত করা যায়।

Share post:

Subscribe

Popular

More like this
Related

জার্মানিতে মার্কিন সেনা কমানোর ঘোষণা ট্রাম্পের, ইউরোপীয় নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ

জনতার কলম ওয়েবডেস্ক :- জার্মানিতে মার্কিন সেনা উপস্থিতি উল্লেখযোগ্যভাবে...

বিরোধীদের বিরুদ্ধে তোপ রিজিজুর, “গণতন্ত্রের মূল ভিত্তিতেই আঘাত” অভিযোগ

জনতার কলম ওয়েবডেস্ক :- কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী এবং...

ইরান সংঘাত নিরসনে মার্কিন দলে নতুন উপদেষ্টা নিক স্টুয়ার্ট নিয়োগ

জনতার কলম ওয়েবডেস্ক :- হোয়াইট হাউস নিশ্চিত করেছে যে,...