বহিঃরাজ্যে গাঁজা পাচার করার সময় ফের আটক ২৮ কেজি শুকনো গাঁজাসহ দুই নেশা কারবারি

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বহিঃরাজ্যে গাঁজা পাচার করার সময় ফের আটক দুই নেশা কারবারি। তাদের কাছ থেকে উদ্ধার । আগরতলা সরকারি রেল থানার ওসি তাপস দাস জানান গোপন খবরের ভিত্তিতে আর পি এফ ও জি আর পি থানার পুলিশ মঙ্গলবার আগরতলা রেলস্টেশনে উত পেতে বসেছিল। তখনই দুই জনকে আটক করে। তাদের কাছে থাকা ব্যাগে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় গাঁজা।

ধৃতদের গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে এন ডি পি এস ধারায় মামলা নেয় জি আর পি থানার পুলিশ। বুধবার গাঁজা সহ আটক দুইজনকে আদালতে পেশ করা হয় পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে। অভিযোগ আগরতলা রেলস্টেশনকে ব্যবহার করে বাইরের রাজ্যে অবৈধভাবে গাঁজা পাচার করা হয়। তবে পুলিশের হাতে ধরাও পড়ছে।

Share post:

Subscribe

Popular

More like this
Related