২২ জানুয়ারি সন্ধ্যায় গোটা দেশের সাথে রাজ্যে দীপাবলি অনুষ্ঠিত হবে :রাজীব

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ২২জানুয়ারী রাম মন্দিরে ভগবান রামের প্রাণ প্রতিষ্ঠা । এই উপলক্ষে গোটা দেশে চলছে প্রাদম্ভিক আচার অনুষ্ঠান ।রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে ২২ জানুয়ারি সন্ধ্যায় ঘরে ঘরে মঙ্গল প্রদীপ প্রজ্বলনের আহ্বান জানানো হয়েছে ।এই কর্মসূচির অঙ্গ হিসেবে রবিবার সকালে আগরতলা পৌর নিগমের ২৫ নম্বর ওয়ার্ড এলাকায় বাড়ি বাড়ি মঙ্গলদীপ বিতরণ করা হয়। প্রত্যেক বাড়িতে পাঁচটি করে মঙ্গলদীপ প্রদান করা হয় ।এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য সহ স্থানীয় কর্পোরেটর। কর্মসূচি উপলক্ষে এদিন সকালে চন্দ্রপুর থেকে রেলি সংঘটিত করা হয় ।রেলিটি সংশ্লিষ্ট এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে এবং পরিক্রমা কালে কর্মী সমর্থকরা বাড়ি বাড়ি গিয়ে মঙ্গলদীপ প্রদান করেন। এই কর্মসূচি প্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য জানান, ২২ জানুয়ারি সন্ধ্যায় গোটা দেশে দীপাবলি অনুষ্ঠিত হবে ।ঘরে ঘরে প্রজ্বলন করি হবে মঙ্গল দীপ।এই উপলক্ষেই মঙ্গলদীপ বিতরণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

মিশন ‘দৃষ্টি’তে সাফল্য: গ্যালাক্সআইকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী মোদী

জনতার কলম ওয়েবডেস্ক :- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, গ্যালাক্সআই...

বিশ্ব প্রেস স্বাধীনতা দিবস আজ, মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় বিশ্বজুড়ে গুরুত্বারোপ

জনতার কলম ওয়েবডেস্ক :- আজ বিশ্ব প্রেস স্বাধীনতা দিবস।...

জার্মানিতে মার্কিন সেনা কমানোর ঘোষণা ট্রাম্পের, ইউরোপীয় নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ

জনতার কলম ওয়েবডেস্ক :- জার্মানিতে মার্কিন সেনা উপস্থিতি উল্লেখযোগ্যভাবে...

বিরোধীদের বিরুদ্ধে তোপ রিজিজুর, “গণতন্ত্রের মূল ভিত্তিতেই আঘাত” অভিযোগ

জনতার কলম ওয়েবডেস্ক :- কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী এবং...