কাঠমান্ডু বিমানবন্দর থেকে এক চোরাকারবারীর থেকে ১৪ কেজি সোনা উদ্ধার

Date:

জনতার কলম ওয়েবডেস্ক :- বৃহস্পতিবার রাতে নেপালের কাঠমান্ডু বিমানবন্দরে একজন চোরাকারবারীর থেকে ১৪ কেজি সোনা উদ্ধার করে পুলিশ। এদিন পুলিশ জানিয়েছে, গোর্খা জেলার বাসিন্দা চন্দ্র বাহাদুর ঘাল গত রাত ১১:৫৬ মিনিট নাগাদ দুবাই ফ্লাইট এফজেড ৫৭৩-এ কাঠমান্ডুতে অবতরণ করে। তার তল্লাশি চালিয়ে পুলিশ ১৪ কেজি সোনা উদ্ধার করে। তারপর পুলিশ তাকে গ্রেফতারও করে। ধৃতকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে অন্য এক চোরাকারবারী মীন বাহাদুর ঘালকেও কাঠমান্ডুর ধুমবারাহি এলাকা থেকে আটক করেছে পুলিশ। বর্তমানে নেপালে সোনা চোরাচালান বন্ধই হচ্ছে না বলে পুলিশ সূত্রে খবর।

 

 

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

পশ্চিম এশিয়ায় উত্তেজনা তুঙ্গে, লেবাননে যুদ্ধবিরতি চাপে

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিম এশিয়ায় উত্তেজনা অব্যাহত রয়েছে,...

ত্রিপুরা-সহ একাধিক রাজ্যে দু’দিন ভারী বৃষ্টি, সতর্কবার্তা আইএমডির

জনতার কলম ওয়েবডেস্ক :-আগামী দু’দিন দেশের বিভিন্ন রাজ্যে ভারী...

সুপ্রিম কোর্টের রায়ের পর তৃণমূলকে কড়া আক্রমণ বিজেপির

জনতার কলম ওয়েবডেস্ক :- সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গের ভোট গণনা...

হরমুজে উত্তেজনা চরমে, ইরানকে অর্থপ্রদানে নিষেধাজ্ঞার হুমকি যুক্তরাষ্ট্রের

জনতার কলম ওয়েবডেস্ক :- হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে যাতায়াতের...