রেগার মজুরি বৃদ্ধি করে ৬০০ টাকা করার দাবি ত্রিপুরা খেতমজুর ইউনিয়নের

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রেগায় শ্রমিক স্বার্থ বিরোধী সিদ্ধান্তের প্রতিবাদে এবং রেগায় বছরে ২০০দিন কাজ ও দৈনিক মজুরি ৬০০ টাকা বৃদ্ধির দাবিতে বিক্ষোভে শামিল হয়েছে ত্রিপুরা খেতমজুর ইউনিয়ন । এদিন আগরতলা সিটি সেন্টারের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে ফের সিটি সেন্টারের সামনে এসে জমায়েতে মিলিত হয় । এখানে ক্ষেতমজুর ইউনিয়নের নেতৃবৃন্দ শ্রমিক স্বার্থে বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছে । পাশাপাশি জোরালো দাবি জানিয়েছে রেগার মজুরি বৃদ্ধি করে যাতে ৬০০ টাকা করা হয় । কৃষক নেতৃবৃন্দের বক্তব্য অবিলম্বে যদি রাজ্য সরকার মজুরি বৃদ্ধি করতে সচেষ্ট না হয় তাহলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন কর্মসূচি গড়ে তোলা হবে ।

 

 

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

বর্ষার আগে বন্যা মোকাবিলায় ভারত-নেপাল বৈঠক, একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

জনতার কলম ওয়েবডেস্ক :- বর্ষা মৌসুমের আগে বন্যা পূর্বাভাস...

দক্ষিণ ২৪ পরগনায় পুনর্নির্বাচনে দুপুর ১টা পর্যন্ত প্রায় ৫৬% ভোট

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার...

পশ্চিম এশিয়ায় উত্তেজনা তুঙ্গে, লেবাননে যুদ্ধবিরতি চাপে

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিম এশিয়ায় উত্তেজনা অব্যাহত রয়েছে,...

ত্রিপুরা-সহ একাধিক রাজ্যে দু’দিন ভারী বৃষ্টি, সতর্কবার্তা আইএমডির

জনতার কলম ওয়েবডেস্ক :-আগামী দু’দিন দেশের বিভিন্ন রাজ্যে ভারী...