রক্তদানে এগিয়ে আসায় আগরতলা আসাম রাইফেলস জওয়ানদের ধন্যবাদ জ্ঞাপন মুখ্যমন্ত্রীর

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মুখ্যমন্ত্রীর আহবানে সাড়া দিয়ে প্রায় প্রতিদিনই রক্তদান শিবির আয়োজনে এগিয়ে আসছে বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন। রাজ্যে এখন উৎসবের মেজাজে চলছে রক্তদান শিবির। প্রতিদিনই আগরতলা সহ রাজ্যের কোন না কোন এলাকায় সংগঠিত হচ্ছে মহতি এই কর্মসূচি। এবার এই কর্মসূচিতে সামিল হলেন আসাম রাইফেলসের জওয়ানরাও। সোমবার আসাম রাইফেলস আগরতলা ব্যাটেলিয়ানের ২১ নম্বর সেক্টরের উদ্যোগে আয়োজন করা হয় এক মেগা রক্তদান শিবিরের। এদিনের এই শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এছাড়াও ছিলেন যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিংকু রায়, আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদারসহ ব্যাটেলিয়ানের উচ্চপদস্থ আধিকারিকরা। এদিন আসাম রাইফেলসের ১০০ জন জওয়ান স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসেন। অত্যন্ত সময়োপযোগী এধরনের কর্মসূচিতে আসাম রাইফেলসের জওয়ানরা এগিয়ে আসায় তাদেরকে অভিনন্দন জানান এবং রক্তদাতাদের উৎসাহিত করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা।

Share post:

Subscribe

Popular

More like this
Related

বর্ষার আগে বন্যা মোকাবিলায় ভারত-নেপাল বৈঠক, একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

জনতার কলম ওয়েবডেস্ক :- বর্ষা মৌসুমের আগে বন্যা পূর্বাভাস...

দক্ষিণ ২৪ পরগনায় পুনর্নির্বাচনে দুপুর ১টা পর্যন্ত প্রায় ৫৬% ভোট

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার...

পশ্চিম এশিয়ায় উত্তেজনা তুঙ্গে, লেবাননে যুদ্ধবিরতি চাপে

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিম এশিয়ায় উত্তেজনা অব্যাহত রয়েছে,...

ত্রিপুরা-সহ একাধিক রাজ্যে দু’দিন ভারী বৃষ্টি, সতর্কবার্তা আইএমডির

জনতার কলম ওয়েবডেস্ক :-আগামী দু’দিন দেশের বিভিন্ন রাজ্যে ভারী...