জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জল জীবন মিশন প্রকল্পে ৭২ শতাংশ কাজ হয়েছে পশ্চিম জেলায়। ৭২ শতাংশ পরিবার পাচ্ছে বিশুদ্ধ পানীয় জল। শনিবারপশ্চিম জেলার ডিস্টিক ডেভলপমেন্ট কোর্ডিনেশন ও মনিটরিং কমিটির বৈঠকে এই তথ্য তুলে ধরেন কমিটির চেয়ারম্যান তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। পশ্চিম জেলা জেলাশাসক কার্যালয়ের কনফারেন্স হলে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন জেলাশাসক দেবপ্রিয় বর্ধন ,জেলা সভাধিপতি অন্তরা দেব সরকার ,ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ জেলার সমস্ত বিধায়ক এবং বিভিন্ন ডিপার্টমেন্টের উচ্চপদস্থ আধিকারিকগন। উপস্থিত ছিলেন বিভিন্ন ব্লকের চেয়ারপারসন ও দপ্তর আধিকারিকরা।
পশ্চিম জেলায় ৭২শতাংশ বাড়িতে পানীয় জল পৌঁছেছে :প্রতিমা
Date:
