কাজ করতে গিয়ে বিদ্যুতের ছোবলে গুরুতর আহত

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- কাজ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে গুরুতর আহত এক ব্যক্তি।ঘটনার বিবরণের জানা যায় মঙ্গলবার দুপুর ১২ টা নাগাদ বিশালগড় থানাধীন জাঙ্গালিয়া এলাকায় কাজ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে আহত হয় বাপন ঘোষ নামে ওই ব্যক্তি।পরবর্তী সময়ে অন্যান্য সহকর্মীরা দেখতে পেয়ে তাকে তড়িঘড়ি নিয়ে যায় মহকুমা হাসপাতালে। জানা যায় তার সঙ্গে থাকা সহকর্মীদের গাফিলতির ফলে বিদ্যুৎপৃষ্ট হয়ে আহত হয়েছে বাপন ঘোষ, তার বাড়ি চৌমুহনী বাজার এলাকায়।

Share post:

Subscribe

Popular

More like this
Related