সরকার সকল অংশের মানুষকে স্বাস্থ্য পরিষেবার সুফল পৌঁছে দিতে বদ্ধপরিকর:ডা : মানিক সাহা

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-নতুনবাজার সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের নতুন ভবনের দ্বারোদঘাটন করেছে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। অমরপুর মহাকুমার প্রত্যন্ত এই এলাকায় স্বাস্থ্য কেন্দ্র উদ্বোধনের পাশাপাশি মুখ্যমন্ত্রী এক বৃক্ষরোপন কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। এর পরেই সামাজিক স্বাস্থ্য কেন্দ্রটির বিভিন্ন বিভাগ ঘুরে দেখেছে। খোঁজখবর নিয়েছেন যাবতীয় পরিকাঠামো সম্পর্কে। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন বর্তমান সরকার সকল অংশের মানুষ কে স্বাস্থ্য পরিষেবার সুফল পৌঁছে দিতে বদ্ধপরিকর।উল্লেখ্য কোভিড কালীন পরিস্থিতিতে নিজ স্কুলের ছাত্রীদের পাশাপাশি অন্যান্য স্কুলের ছাত্রছাত্রীদের ভ্যাক্সিনেশন প্রদানে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল নতুনবাজার উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমঙ্গল চাকমা।এছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল 4 জন ছাত্র-ছাত্রী যথাক্রমে অঙ্কিতা দেবনাথ ও গোপা রাণী ত্রিপুরা,স্বর্ণদীপ সাহা ও কর্ণ আচার্য। তাদেরকে স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে সম্মানিত করেছেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা।

Share post:

Subscribe

Popular

More like this
Related

বর্ষার আগে বন্যা মোকাবিলায় ভারত-নেপাল বৈঠক, একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

জনতার কলম ওয়েবডেস্ক :- বর্ষা মৌসুমের আগে বন্যা পূর্বাভাস...

দক্ষিণ ২৪ পরগনায় পুনর্নির্বাচনে দুপুর ১টা পর্যন্ত প্রায় ৫৬% ভোট

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার...

পশ্চিম এশিয়ায় উত্তেজনা তুঙ্গে, লেবাননে যুদ্ধবিরতি চাপে

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিম এশিয়ায় উত্তেজনা অব্যাহত রয়েছে,...

ত্রিপুরা-সহ একাধিক রাজ্যে দু’দিন ভারী বৃষ্টি, সতর্কবার্তা আইএমডির

জনতার কলম ওয়েবডেস্ক :-আগামী দু’দিন দেশের বিভিন্ন রাজ্যে ভারী...