যুব মোর্চার উদ্যোগে মেলাঘরে তিরঙ্গা রেলি

Date:

জনতার কলম ত্রিপুরা সোনামুড়া প্রতিনিধি :-অমৃত মহোৎসবে স্বাধীনতার গুরুত্ব বোঝাতে বাইক রেলির আয়োজন হয়েছে সোনামুড়া মন্ডলের উদ্যোগে। যুবকদের অংশগ্রহণ ছিল সতস্ফুর্ত। আজাদিকা অমৃত উৎসবকে সামনে রেখে 22 সোনামুড়া মন্ডলের উদ্যোগে ভারতীয় জনতা যুব মোর্চা আয়োজন করেছে একটি বাইক রেলি। বাইক রেলিটি মেলাঘর বিওসি থেকে শুরু করে সোনামুড়ায় এসে শেষ হয়। উপস্থিত ছিলেন জেলার যুব মোর্চার সভাপতি শুভঙ্কর সরকার।এখানে বক্তব্য রাখতে গিয়ে ভারতীয় জনতা যুব মোর্চার রাজ্য সভাপতি নবাদল বণিক দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিকথা তুলে ধরেন। এদিন সোনামুড়া মন্ডল ভারতীয় জনতা যুব মোর্চা আগামী 13 আগস্ট থেকে 15 আগস্ট পর্যন্ত প্রত্যেকটি বাড়িতে তিরঙ্গা পতাকা তোলার আহ্বান জানান। ভারতীয় জনতা যুব মোর্চার উদ্যোগে আয়োজিত রেলিতে মেলাঘর সোনামুড়া যুবকদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

Share post:

Subscribe

Popular

More like this
Related

বর্ষার আগে বন্যা মোকাবিলায় ভারত-নেপাল বৈঠক, একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

জনতার কলম ওয়েবডেস্ক :- বর্ষা মৌসুমের আগে বন্যা পূর্বাভাস...

দক্ষিণ ২৪ পরগনায় পুনর্নির্বাচনে দুপুর ১টা পর্যন্ত প্রায় ৫৬% ভোট

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার...

পশ্চিম এশিয়ায় উত্তেজনা তুঙ্গে, লেবাননে যুদ্ধবিরতি চাপে

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিম এশিয়ায় উত্তেজনা অব্যাহত রয়েছে,...

ত্রিপুরা-সহ একাধিক রাজ্যে দু’দিন ভারী বৃষ্টি, সতর্কবার্তা আইএমডির

জনতার কলম ওয়েবডেস্ক :-আগামী দু’দিন দেশের বিভিন্ন রাজ্যে ভারী...