রাশিয়ার রকেট হামলায় ধরাশায়ী ইউক্রেনের ক্রামাটর্সক স্টেশন

Date:

জনতার কলম প্রতিনিধিঃ- রাশিয়ার রকেট হামলায় ধরাশায়ী ইউক্রেনের ক্রামাটর্সক স্টেশন। ৪ শিশু-সহ মৃত্যু হয়েছে ৫০ জনের। প্রত্যেক যুদ্ধপরাধীকে শাস্তি পেতে হবে বলে মস্কোকে নিশানা করে হুঁশিয়ারি ইউক্রেনের যদিও সরকারিভাবে হামলার দায় স্বীকার করেনি মস্কো। বুচার পর বোরোডিয়াঙ্কাতেও রুশ সেনার বিরুদ্ধে নিধনযজ্ঞ চালানোর অভিযোগ। জানা যায় ভয়াবহ যুদ্ধ থেকে প্রাণ বাঁচানোর চেষ্টায় স্টেশনে তখন ট্রেনের অপেক্ষায় হাজার চারেক মানুষ। সেই সময়ই হঠাৎই ধেয়ে এল রাশিয়ার তোচকি-ইউ রকেট এবং বিস্ফোরণ ঘটায় ইউক্রেনের ক্রামাটর্সক শহরে রেলস্টেশন। যাতে চার শিশু-সহ প্রাণ হারিয়েছেন ৫০ জন নিরীহ। আহত অন্তত ৯০। এই ঘটনার পর ইউক্রেনের প্রধানমন্ত্রী জেলেনস্কি অভিযোগ করেন যে কৌশলগতভাবেই ইউক্রেনের স্কুল, হাসপাতাল, স্টেশন, নিরীহ নাগরিকদের টার্গেট করছে রাশিয়া।

Share post:

Subscribe

Popular

More like this
Related

বর্ষার আগে বন্যা মোকাবিলায় ভারত-নেপাল বৈঠক, একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

জনতার কলম ওয়েবডেস্ক :- বর্ষা মৌসুমের আগে বন্যা পূর্বাভাস...

দক্ষিণ ২৪ পরগনায় পুনর্নির্বাচনে দুপুর ১টা পর্যন্ত প্রায় ৫৬% ভোট

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার...

পশ্চিম এশিয়ায় উত্তেজনা তুঙ্গে, লেবাননে যুদ্ধবিরতি চাপে

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিম এশিয়ায় উত্তেজনা অব্যাহত রয়েছে,...

ত্রিপুরা-সহ একাধিক রাজ্যে দু’দিন ভারী বৃষ্টি, সতর্কবার্তা আইএমডির

জনতার কলম ওয়েবডেস্ক :-আগামী দু’দিন দেশের বিভিন্ন রাজ্যে ভারী...