দেশের সেবায় ঘুম বিসর্জন দেবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- দেশের জন্য কাজ করে যেতে চাইছেন, প্রতিটা সেকেন্ড যেন খুবই গুরুত্বপূর্ণ কেননা তিনি দেশের প্রধানমন্ত্রী। দেশের জন্য কাজ করে যেতে ঘুম কমিয়ে দিচ্ছেন প্রধানমন্ত্রী এমনটাই জানা গিয়েছে সূত্র মারফত। তাছাড়া জানা গিয়েছে কোলহাপুর উত্তর বিধানসভা উপনির্বাচনের আগে বিজেপি কর্মীদের উদ্দেশে মহারাষ্ট্র বিজেপি প্রধান পদ্ম নেতা বলেন, “প্রধানমন্ত্রী মোদি মাত্র দুই ঘন্টা ঘুমান এবং প্রতিদিন ২২ ঘন্টা কাজ করেন।” তাছাড়া বিজেপি নেতা আরও বলেন যে , “প্রধানমন্ত্রী এও পরীক্ষা নিরীক্ষা করছেন যাতে তাঁকে ঘুমোতে না হয়।” চন্দ্রকান্ত পাটিল দাবি করেন, “প্রধানমন্ত্রী দেশের জন্য প্রতি মিনিট কাজ করে যেতে চান। তিনি ২৪ ঘণ্টাই জেগে থাকতে চাইছেন এবং দেশের কাজ করে যেতে হবে।” বিজেপি নেতা বলেন যে প্রধানমন্ত্রী খুব দক্ষতার সঙ্গে  কাজ করেন এবং দেশের যে কোনও দলে ঘটছে সে সম্পর্কে সচেতন। এর পাশাপাশি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুকুটে জুড়লো আরও একটি নতুন পালক। যা হল আমেরিকার সংস্থা মর্নিং কনসাল্ট যারা বিভিন্ন দেশের রাষ্ট্রনেতাদের গ্রহণযোগ্যতার সমীক্ষা করে থাকে, আর এই সমীক্ষা অনুযায়ী গ্রহণযোগ্যতার বিচারে পৃথিবীর মধ্যে সেরার আসনে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিশ্বের ১৩ জন রাষ্ট্রনেতার মধ্যে এক নম্বরে রয়েছেন মোদি।

Share post:

Subscribe

Popular

More like this
Related

বর্ষার আগে বন্যা মোকাবিলায় ভারত-নেপাল বৈঠক, একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

জনতার কলম ওয়েবডেস্ক :- বর্ষা মৌসুমের আগে বন্যা পূর্বাভাস...

দক্ষিণ ২৪ পরগনায় পুনর্নির্বাচনে দুপুর ১টা পর্যন্ত প্রায় ৫৬% ভোট

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার...

পশ্চিম এশিয়ায় উত্তেজনা তুঙ্গে, লেবাননে যুদ্ধবিরতি চাপে

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিম এশিয়ায় উত্তেজনা অব্যাহত রয়েছে,...

ত্রিপুরা-সহ একাধিক রাজ্যে দু’দিন ভারী বৃষ্টি, সতর্কবার্তা আইএমডির

জনতার কলম ওয়েবডেস্ক :-আগামী দু’দিন দেশের বিভিন্ন রাজ্যে ভারী...