Uncategorized
স্থিতিশীল শারীরিক অবস্থা রাজ্যপালের
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- অসুস্থতা বোধ করায় রাজ্যপাল সত্য দেব নারায়ন আর্যকে শুক্রবার নিয়ে আসা হয় আগরতলার জিবিপি হাসপাতালে। সেখানে তার শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা হয়। জানা যায় বিগত কিছুদিন ধরে রাজ্যপাল অসুস্থতা বোধ করছিলেন। কিন্তু আজ তার শারীরিক অসুস্থতা বেড়ে যাওয়ার কারণে নিয়ে আসা হয় আগরতলার জিবিপি হাসপাতালে। সেখানে তাঁর স্বাস্থ্য পরীক্ষা করা হয়। স্বাস্থ্য পরীক্ষা শেষে রাজ্যপালকে রাজভবনের উদ্দেশ্য নিয়ে যাওয়া হয়। তবে পরিশেষে রাজ্যপালের শারীরিক অবস্থা স্থিতিশিল বলে জানা গিয়েছে ।
Continue Reading
