৮ দফা দাবীতে বিক্ষোভ কর্মসূচী তৃনমূল কংগ্রেসের

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- তৃণমূল ছাত্র পরিষদ প্রতিষ্ঠিত হওয়ার পর আজ থেকেই সারা রাজ্যব্যাপী শুরু হয়েছে তাদের কর্মসূচি। তার পাশাপাশি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে 8 দফা দাবিতে শহর কাঁপিয়ে রাজধানীতে বিক্ষোভ মিছিল করা হয়। এই মিছিলে উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল কংগ্রেস নেতা সুবল ভৌমিক পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস নেতৃত্ব কুনাল ঘোষ এবং শান্তনু সেন। এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নেতৃত্বরা জানান তৃণমূল কংগ্রেস হল ঘাসফুল আর এই ঘাসফুল কে যত কাটবে ততই বাড়বে এবং তৃণমূলকে যতই মারবে ততোই আন্দোলন জোরালো হবে সুতরাং বর্তমান শাসক দলের প্রতি মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে তাই আজ তৃণমূলের মিছিল এই জনঢল বলে জানালেন। তাছাড়া তিনি আগামী 2023 বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস সরকার গঠন করবেন বলে জানিয়ে দেন। এদিনের কর্মসূচীকে কেন্দ্র করে দলীয় কর্মী-সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

Share post:

Subscribe

Popular

More like this
Related

চণ্ডীগড়ে জাতীয় জনস্বাস্থ্য সম্মেলন ৩০ এপ্রিল থেকে, উদ্বোধন করবেন জে.পি. নাড্ডা

জনতার কলম ওয়েবডেস্ক :- ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার...

৫৯৪ কিমি দীর্ঘ গঙ্গা এক্সপ্রেসওয়ের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদি

জনতার কলম ওয়েবডেস্ক :- উত্তর প্রদেশে অবকাঠামো উন্নয়নে বড়...

কাশী বিশ্বনাথ মন্দিরে প্রধানমন্ত্রীর পূজা, ভক্তদের সঙ্গে কথা

জনতার কলম ওয়েবডেস্ক :- আজ সকালে বারাণসীর ঐতিহ্যবাহী শ্রী...

পশ্চিমবঙ্গে দ্বিতীয় ও শেষ দফার ভোটগ্রহণ চলছে, বিকেল ৩টা পর্যন্ত ভোট পড়েছে ৭৮ শতাংশের বেশি

জনতার কলম ওয়েবডেস্ক :- কলকাতা, বুধবার: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের...