রাজ্যে আসলেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি পুজো দিলেন ত্রিপুরেশ্বরী মন্দির

Date:

জনতার কলম, ত্রিপুরা, উদয়পুর প্রতিনিধি :-

সোমবার সকালে ত্রিপুরায় আসেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। রাজ্যে এসে প্রথমেই তিনি উদয়পুর ত্রিপুরেশ্বরী মন্দিরে আসেন পুজো দেওয়ার জন্য। দুপুর সাড়ে বারোটা নাগাদ পুজো দেওয়ার কথা ছিল অভিষেকের। কিন্তু আগরতলা থেকে উদয়পুর আসার পথে বেশ কয়েকটি জায়গায় বাধার মুখে পড়তে হয় অভিষেকের কনভয় কে। বহু বাধা অতিক্রম পার করে মাতা বাড়িতে এসে পৌঁছে দেন অভিষেক ব্যানার্জি। কিন্তু অভিষেক ব্যানার্জি আসার আগেই মাতারবাড়ি ভিআইপি রুমের সামনে তৃণমূল কংগ্রেসের কর্মীদের সাথে একদল যুবকের বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। স্লোগানের পাল্টা শ্লোগান দিতে শুরু হয় দুই দিক থেকে। উত্তেজনা এতটাই বেড়ে যায় মাতারবাড়ি চত্বরে যা একটা সময় তীব্র আকার ধারণ করে। এই ঘটনার পর উদয়পুরের পুলিশ প্রশাসন তড়িঘড়ি মাতারবাড়ি এলাকায় ত্রিপুরা স্টেট রাইফেল কে নামিয়ে দেয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য। পরবর্তী সময় কিছুটা শান্ত হয় পরিস্থিতি। এদিন বেলা 1টা 50 নাগাদ ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দেন তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কুড়ি মিনিট ছিলেন ত্রিপুরেশ্বরী মন্দিরে। এদিন অভিষেক ব্যানার্জি কে দেখার জন্য মাতারবাড়িতে বহু মানুষ দাঁড়িয়ে ছিলেন মন্দির চত্বরে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

নারী শক্তি বিলকে কেন্দ্র করে আগরতলায় বিক্ষোভ, কুশপুতুল দাহ রাহুল গান্ধীর

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- নারী শক্তি আধিনিয়ম...

ছবিমুড়া পর্যটন কেন্দ্রে তালা,পর্যটন ব্যবস্থাপনায় হস্তক্ষেপ তিপ্রা মথার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- শনিবার ত্রিপুরার জনপ্রিয়...

কেওয়াইসি প্রক্রিয়া সহজ করতে সমন্বিত উদ্যোগের ডাক অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাধারণ মানুষের জন্য...

সংগঠন মজবুত করতে জোর, জোট ছাড়াই ভোটে নামবে বিজেপি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় ত্রিপুরা ট্রাইবাল...