রাজ্যের জনগণের সহযোগিতায় 90% করোনা টিকাকরণের প্রথম ডজ সম্পন্ন হয়েছে ,তাই রাজ্যের মুখ্যমন্ত্রী এবং দেশের প্রধানমন্ত্রীকে বিজেপি সদর জেলার পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন কর্মসূচি

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- বিজেপি সদর জেলার পক্ষ থেকে আজ আগরতলা সিটি সেন্টারের সামনে ধন্যবাদ সূচক রেলি করে। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি সদর জেলা সভাপতি অলক ভট্টাচার্য। এদিন বক্তব্য রাখতে গিয়ে প্রদেশ বিজেপি সদর জেলা সভাপতি অলক ভট্টাচার্য বলেন গোটা বিশ্বের সাথে যখন ভারত বর্ষ করোনা মহামারীতে সংক্রমিত হয়ে ছিলেন তখন এই মহামারীর লড়াইয়ে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জি আপ্রাণ চেষ্টা চালিয়ে গিয়েছিলেন দেশের মানুষদের এই মহামারী থেকে রেহাই দেওয়ার। তারই অঙ্গ হিসেবে সারাদেশে করোনা টিকাকরণ কর্মসূচি কে প্রাধান্য দিয়েছিলেন। এই কর্মসূচীর অংশ হিসাবে আমাদের রাজ্য ত্রিপুরা রাজ্য সরকার এবং রাজ্যের জনগণের সহযোগিতায় 90% করোনা টিকাকরণের প্রথম ডজ সম্পন্ন হয়েছে তাই রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিজেপি সদর জেলার পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন কর্মসূচি নেওয়া হয়েছে। এদিনে কর্মসূচিতে দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

Share post:

Subscribe

Popular

More like this
Related

নারী শক্তি বিলকে কেন্দ্র করে আগরতলায় বিক্ষোভ, কুশপুতুল দাহ রাহুল গান্ধীর

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- নারী শক্তি আধিনিয়ম...

ছবিমুড়া পর্যটন কেন্দ্রে তালা,পর্যটন ব্যবস্থাপনায় হস্তক্ষেপ তিপ্রা মথার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- শনিবার ত্রিপুরার জনপ্রিয়...

কেওয়াইসি প্রক্রিয়া সহজ করতে সমন্বিত উদ্যোগের ডাক অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাধারণ মানুষের জন্য...

সংগঠন মজবুত করতে জোর, জোট ছাড়াই ভোটে নামবে বিজেপি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় ত্রিপুরা ট্রাইবাল...