২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ৬২ হাজার

Date:

জনতার কলম ,ত্রিপুরা,নিজস্ব প্রতিনিধি : করোনার বছর পূর্তিতে ফের উদ্বেগ বাড়িয়ে দেশে হু-হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও৷ গত ২৪ ঘন্টায় দেশে মোট করোনা সংক্রমিত রোগীর সংখ্যা ছুঁয়েছে ৬২,২৫৮। যা আগের দিনের থেকে কয়েক হাজার বেশি। এছাড়াও গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ২৯১ জনের।শনিবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্যানুযায়ী শনিবার পর্যন্ত সারা দেশে করোনা সংক্রমণের গন্ডি পেরিয়েছে ৬০ হাজারের উপরে। যার ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১,১৯,০৮,৯১০। এই পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ১,৬১,২৪০ জনের। তবে গত ২৪ ঘন্টায় দেশে করোনামুক্ত হয়েছেন ৩০ হাজার ৩৮৬ জন। গত ২৪ ঘন্টায় দেশে মোট অ্যাক্টিভ কেসের সংখ্যা ছুঁয়েছে ৪,৫২,৬৪৭ টি। সম্পূর্ন সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ১,১২,৯৫,৬৩৭ জন এবং এখনও পর্যন্ত করোনার টিকা পেয়েছেন ৫,৮১,৯, ৭৭৩ জন।

Share post:

Subscribe

Popular

More like this
Related

বর্ষার আগে বন্যা মোকাবিলায় ভারত-নেপাল বৈঠক, একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

জনতার কলম ওয়েবডেস্ক :- বর্ষা মৌসুমের আগে বন্যা পূর্বাভাস...

দক্ষিণ ২৪ পরগনায় পুনর্নির্বাচনে দুপুর ১টা পর্যন্ত প্রায় ৫৬% ভোট

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার...

পশ্চিম এশিয়ায় উত্তেজনা তুঙ্গে, লেবাননে যুদ্ধবিরতি চাপে

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিম এশিয়ায় উত্তেজনা অব্যাহত রয়েছে,...

ত্রিপুরা-সহ একাধিক রাজ্যে দু’দিন ভারী বৃষ্টি, সতর্কবার্তা আইএমডির

জনতার কলম ওয়েবডেস্ক :-আগামী দু’দিন দেশের বিভিন্ন রাজ্যে ভারী...