ভুল চিকিৎসার বলি এক শিশু ।##07

Date:

সামান্য জ্বর এবং পেট ব্যথা নিয়ে রাজধানীর হাপানিয়া হাসপাতালে ভর্তি ছিল শুভেন্দু সাহা নামে ৮ বছর বয়সী এক শিশু । পরীক্ষা নিরীক্ষার পর তাকে ইঞ্জেকশান দেওয়া হয়েছে বলে পরিবার সূত্রে খবর । ইঞ্জেকশান দেওয়ার পর থেকেই শুভেন্দুর শরীর ঠান্ডা হয়ে যায় । এই বিষয়ে শুভেন্দুর মাসি কর্তব্যরত চিকিৎসকদের অনেকবার বলা সত্ত্বেও তারা উনার কথায় আমল দেয়নি । মঙ্গলবার সকালে শুভেন্দুকে মৃত বলে জানিয়ে দেয় চিকিৎসক । যদিও মৃতের পরিবারের অভিযোগ শুভেন্দু রবিবারই মারা গিয়েছিলো । অভিযোগ উঠছে চিকিৎসার গাফিলতিকে আড়াল করতেই শুভেন্দুর সমস্থ প্রেসকিপশন এবং ফাইল লোকানোর চেষ্টা করেছিল তারা ।
এমনকি যে ইঞ্জেকশান দিয়েছিলো তাকেও সরিয়ে দেওয়া হয়েছে । এই ঘটনাকে কেন্দ্র করে হাপানিয়া হাসপাতালে উত্তেজনার পরিবেশ তৈরি হয় । হাসপাতাল কতৃপক্ষ নিজেদের বাঁচানোর জন্য পুলিশ প্রশাসনের সাহায্যে হাসপাতালে পুলিশ মোতায়েন করে । এদিকে শুভেন্দুকে হারিয়ে পাগল প্রায় পরিবার । দাবী চিকিৎসক সহ যারা যারা এই ঘটনায় জড়িত তাদের উপযুক্ত শাস্তি হোক ।

More like this
Related

তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গের ভোটে কর্মচারীদের ছুটি দিতে হবে—নির্দেশ সিইওর

জনতার কলম ওয়েবডেস্ক :-পুদুচেরি, বুধবার: তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গের বিধানসভা...

মোহনপুরে চিন্ময়ী মূর্তি প্রতিষ্ঠা, মোহন ভাগবতের উপস্থিতিতে কুম্ভাভিষেক

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মঙ্গলবার মোহনপুরে এক...

ঘর পুড়িয়ে লুট, পরিবারকে আশ্বাস মুখ্যমন্ত্রীর—নতুন বাড়ি দেবে সরকার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- কচুবাড়িতে নির্বাচনের পর...

গড়িয়া পূজার উৎসবে মুখর ত্রিপুরা, নাজিরপুকুরে মেয়রের মঙ্গল কামনা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মঙ্গলবার ত্রিপুরা জুড়ে...