বিরোধীদের বিরুদ্ধে তোপ রিজিজুর, “গণতন্ত্রের মূল ভিত্তিতেই আঘাত” অভিযোগ

Date:

জনতার কলম ওয়েবডেস্ক :- কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী এবং বিজেপির শীর্ষ নেতা কিরেন রিজিজু অভিযোগ করেছেন, বিরোধী দলগুলি ধারাবাহিকভাবে সরকারি সংস্থা, নির্বাচন কমিশন, ইভিএম, গণমাধ্যম এবং এখন বিচারব্যবস্থাকে আক্রমণ করছে।

সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি বলেন, এই ধরনের পদক্ষেপের মাধ্যমে বিরোধীরা দেশের গণতন্ত্রের মূল ভিত্তিকেই আঘাত করছে, যা তারা উপলব্ধি করছে না।

রিজিজু আরও দাবি করেন, কংগ্রেসের শাসনামলে ১৯৭৫ সালে জরুরি অবস্থা জারি করা হয়েছিল। তিনি বলেন, সেই সময়ে শীর্ষ সাংবিধানিক পদ এবং বিভিন্ন সংস্থার প্রধানদের সরাসরি সরকারই নিয়োগ করত, যেখানে বর্তমানে একটি কমিটির মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়।

তিনি আরও বলেন, দেশের মানুষ কংগ্রেসের বাস্তব চেহারা সম্পর্কে অবগত এবং যথাসময়ে উপযুক্ত জবাব দেবে।

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

ইরান সংঘাত নিরসনে মার্কিন দলে নতুন উপদেষ্টা নিক স্টুয়ার্ট নিয়োগ

জনতার কলম ওয়েবডেস্ক :- হোয়াইট হাউস নিশ্চিত করেছে যে,...

পাঁচ রাজ্য ও পুদুচেরিতে কাল ভোট গণনা, কড়া নিরাপত্তায় প্রস্তুত প্রশাসন

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গ, কেরল, তামিলনাড়ু, অসম এবং...

ইরানি জাহাজ জব্দ ইস্যুতে ট্রাম্পের মন্তব্যে তেহরানের তীব্র প্রতিক্রিয়া

জনতার কলম ওয়েবডেস্ক :- ইরানের জাহাজ জব্দের ঘটনায় মার্কিন...