বাড়ি খুলে দেওয়ার চ্যালেঞ্জ সঞ্জয় সিংয়ের, ‘মিথ্যা প্রচার’ নিয়ে তোপ বিজেপির দিকে

Date:

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়াল ‘ভুয়ো ছবি’ বিতর্ককে কেন্দ্র করে। আম আদমি পার্টির (AAP) সাংসদ সঞ্জয় সিং বিজেপি নেতা পরবেশ বর্মার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে বলেন, কেজরিওয়ালকে ঘিরে প্রকাশিত সমস্ত ছবি “সম্পূর্ণ ভুয়ো, ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর”।

সঞ্জয় সিং স্পষ্ট ভাষায় জানান, “যে কোনও ব্যক্তি বা টিভি চ্যানেল এই ধরনের ভুয়ো ছবি প্রচার করে কেজরিওয়ালের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হবে।”

এদিন তিনি আরও বলেন, “সত্য সামনে আসবেই। লেফটেন্যান্ট গভর্নরের বাড়ি, মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার বাড়ি, পরবেশ বর্মার বাড়ি এবং অরবিন্দ কেজরিওয়ালের বাড়ি—সবই সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হোক। মানুষ নিজের চোখে দেখে সিদ্ধান্ত নিক, কার বাড়ি কতটা বিলাসবহুল হয়েছে।”

বিজেপিকে তীব্র কটাক্ষ করে সঞ্জয় সিং বলেন, “ভুয়ো ছবি ছড়িয়ে এবং মিথ্যা প্রচার করে এখনও পুরনো কৌশলই ব্যবহার করা হচ্ছে। এরা ‘ভারতীয় ঝুঠা পার্টি’। নাৎসি প্রচারক জোসেফ গোয়েবলসের নীতি মেনেই এরা মিথ্যা ছড়াচ্ছে।

এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে চাপানউতোর শুরু হয়েছে। বিজেপির পক্ষ থেকে এখনও পর্যন্ত আনুষ্ঠানিক প্রতিক্রিয়া না এলেও, বিষয়টি ঘিরে দিল্লির রাজনৈতিক লড়াই আরও তীব্র হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

‘একজন বাঙালি হিন্দুও নেই ডিটেনশন ক্যাম্পে’, তৃণমূলকে চ্যালেঞ্জ হিমন্ত বিশ্ব শর্মার ko

জনতার কলম ওয়েবডেস্ক :- আসামে ডিটেনশন ক্যাম্প এবং অনুপ্রবেশ...

‘গোমূত্র-গোবর গবেষণায় টাকা, বিজ্ঞান অবহেলিত’—মোদিকে আক্রমণ বিকাশের

জনতার কলম ওয়েবডেস্ক :- যাদবপুর বিশ্ববিদ্যালয়কে ঘিরে প্রধানমন্ত্রী নরেন্দ্র...

নয়ডাসহ এনসিআর-এ ইয়েলো অ্যালার্ট, তাপমাত্রা ছুঁইছুঁই ৪৩ ডিগ্রি

জনতার কলম ওয়েবডেস্ক :- উত্তর প্রদেশের নয়ডাসহ গোটা এনসিআর...

পশ্চিমবঙ্গে পিডিএস দুর্নীতিতে ইডির বড় অভিযান, একাধিক জায়গায় তল্লাশি

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গে চলমান নির্বাচনের মধ্যেই রেশন...