উত্তর মনুবনকুলে বিজেপি কার্যালয়ে হামলা, তীব্র নিন্দা রাজীব ভট্টাচার্যের

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- উত্তর মনুবনকুলে এডিসি নির্বাচনের ফল ঘোষণার পর ভারতীয় জনতা পার্টির দলীয় কার্যালয়ে হামলার ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছে এলাকাজুড়ে। এই ঘটনাকে তীব্র নিন্দা জানিয়ে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য একে “অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়” বলে অভিহিত করেন।

বুধবার তিনি দলীয় কার্যকর্তাদের সঙ্গে নিয়ে ক্ষতিগ্রস্ত কার্যালয়টি পরিদর্শন করেন এবং ভাঙচুর ও হামলার ফলে সৃষ্ট পরিস্থিতির সার্বিক খোঁজখবর নেন। উপস্থিত কর্মীদের সঙ্গে কথা বলে তাঁদের অভিজ্ঞতার কথা শোনেন এবং পরিস্থিতি মোকাবিলায় দল সবসময় পাশে থাকবে বলে আশ্বাস দেন।

রাজীব ভট্টাচার্য বলেন, নির্বাচনোত্তর হিংসা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এই ধরনের ঘটনা গণতান্ত্রিক পরিবেশের পরিপন্থী। তিনি শান্তি ও সম্প্রীতি বজায় রাখার উপর গুরুত্বারোপ করে সকলকে সংযত থাকার আহ্বান জানান।

এদিকে, এই ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন সক্রিয় রয়েছে বলে জানা গেছে।

More like this
Related

নির্বাচনত্তর হিংসায় ক্ষতিগ্রস্তদের পাশে সরকার: মুখ্যমন্ত্রী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সিপাহীজলা জেলায় নির্বাচনত্তর...

লেনিনের ১৫৭তম জন্মবার্ষিকী পালনে আগরতলায় সিপিআই(এম), শ্রদ্ধা ও আদর্শের বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বুধবার আগরতলায় সিপিআই(এম)-এর...

আগরতলায় জেইই কেন্দ্রে বিতর্ক, প্রবেশে বাধা পেয়ে ক্ষোভ পরীক্ষার্থীদের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বুধবার ত্রিপুরা জয়েন্ট...

“মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল বিজেপির ফান্ডে পরিণত”—তীব্র আক্রমণ আশীষ সাহার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বুধবার ত্রিপুরা প্রদেশ...