উদয়পুরে কালী মন্দিরে চুরি: স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন

Date:

জনতার কলম আগরতলা প্রতিনিধি :- ধর্মীয় প্রতিষ্ঠানে চুরি যেন নিত্যদিনের ঘটনা—এবার লক্ষ্য করেছে উদয়পুর উত্তর ছাতারিয়া এলাকার উত্তর ছাতারিয়া কালী মন্দির। গভীর রাতে চোরের একটি দল মন্দিরের গ্রিল দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। প্রণামী বাক্স ভেঙে প্রায় পাঁচ থেকে ছয় হাজার টাকা এবং মন্দিরে রাখা অন্যান্য মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে যায়।

স্থানীয়রা জানিয়েছেন, প্রতিদিন খোকন সাহা নামে এক ব্যক্তি মন্দিরে পূজা দিতে আসেন। আজ সকালে এলাকাবাসী তালা ভাঙা দরজা এবং এলোমেলো অবস্থায় ছড়ানো জিনিসপত্র দেখে চাঞ্চল্য প্রকাশ করেন। প্রণামী বাক্স খালি এবং অন্যান্য মূল্যবান সামগ্রী উধাও হওয়ার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় হতাশা ও রোষ দেখা দিয়েছে।

স্থানীয়রা দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি তুলেছেন। পুলিশ ইতিমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে। তবে উদয়পুর শহরে বারবার চুরি হওয়া এবং পুলিশের তৎপরতার অভাব নিয়ে জনগণের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। একাধিক চুরির ঘটনা এবং মহকুমা পুলিশের কার্যক্রমে অভিযোগজনিত ত্রুটি এলাকাবাসীর নিরাপত্তার প্রতি প্রশ্ন তুলে দিয়েছে।স্থানীয়রা আশা করছেন, পুলিশ দ্রুত দোষীদের সনাক্ত ও গ্রেপ্তার করবে এবং ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেবে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ধুরন্ধর: দ্য রিভেঞ্জ—বিশ্বব্যাপী বক্স অফিসে ঝড়, এক সপ্তাহেই ১০৮৮ কোটির রেকর্ড

জনতার কলম ওয়েবডেস্ক :-আদিত্য ধর পরিচালিত এবং রণবীর সিং...

মঙ্গলখালি খুনে বড় সাফল্য, মূল অভিযুক্ত গ্রেপ্তার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মঙ্গলখালি খুনের ঘটনায়...

জেওর বিমানবন্দর উদ্বোধনে মোদির তোপ: সপা-কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ

জনতার কলম ওয়েবডেস্ক :-গৌতম বুদ্ধ নগরের জেওরে নয়ডা ইন্টারন্যাশনাল...

অস্ট্রেলিয়ায় তেল সংকটের আশঙ্কা, জ্বালানি নিরাপত্তায় নতুন পদক্ষেপ আলবানিজ সরকারের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিম এশিয়ার চলমান সংঘাতের প্রভাব...