স্টাইপেন্ডের ফিলাপ করা ফরম চেকিং এর সময়সীমা বৃদ্ধির দাবি জানাল ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের ওবিসি ডিপার্টমেন্ট এবং ছাত্র সংগঠন এন এস ইউ আই

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ওবিসি সম্প্রদায় ভুক্ত ছাত্র-ছাত্রীদের স্টাইপেন্ডের ফিলাপ করা ফরম চেকিং এর সময়সীমা বৃদ্ধির দাবি জানাল ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের ওবিসি ডিপার্টমেন্ট এবং ছাত্র সংগঠনএন এস ইউ আই। শুক্রবার এই দাবির ভিত্তিতে দুই সংগঠনের এক প্রতিনিধিদল রাজ্য সরকারের ওবিসি কল্যাণ দপ্তরের অধিকর্তার সাথে ডেপুটেশনে মিলিত হয়।

ডেপুটেশন কালে অধিকর্তাকে সংশ্লিষ্ট দাবি জানানো হয়। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এন এস ইউ আই নেতা জানান, ওবিসি কল্যাণ দপ্তরের আধিকারিকদের গাফিলতির কারনে হাজার হাজার ওবিসি সম্প্রদায় ভুক্ত ছাত্রছাত্রীরা স্টাইপেন্ড এবং স্কলারশিপ প্রাপ্তি থেকে বঞ্চিত হতে যাচ্ছেন।

স্টাইপেন্ড না পেয়ে অনেক ছাত্রছাত্রী পড়াশোনা মাঝপথে বন্ধ করে দিতে বাধ্য হচ্ছেন। এই অবস্থায় কর্তৃপক্ষকে স্টাইফেন্ডের জন্য ফিলাপ করা ফর্ম চেকিং এর সময়সীমা বৃদ্ধি করতে হবে। আগামী সাত দিনের মধ্যে এই দাবি মানা না হলে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ওবিসি ডিপার্টমেন্ট এবং এন এস ইউ আই বৃহত্তর আন্দোলন সংঘটিত করবে বলে জানান তিনি।

Share post:

Subscribe

Popular

More like this
Related

মিশন ‘দৃষ্টি’তে সাফল্য: গ্যালাক্সআইকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী মোদী

জনতার কলম ওয়েবডেস্ক :- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, গ্যালাক্সআই...

বিশ্ব প্রেস স্বাধীনতা দিবস আজ, মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় বিশ্বজুড়ে গুরুত্বারোপ

জনতার কলম ওয়েবডেস্ক :- আজ বিশ্ব প্রেস স্বাধীনতা দিবস।...

জার্মানিতে মার্কিন সেনা কমানোর ঘোষণা ট্রাম্পের, ইউরোপীয় নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ

জনতার কলম ওয়েবডেস্ক :- জার্মানিতে মার্কিন সেনা উপস্থিতি উল্লেখযোগ্যভাবে...

বিরোধীদের বিরুদ্ধে তোপ রিজিজুর, “গণতন্ত্রের মূল ভিত্তিতেই আঘাত” অভিযোগ

জনতার কলম ওয়েবডেস্ক :- কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী এবং...