চুরি করতে গিয়ে গণপিটুনিতে মৃত্যু চোরের 

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- নবোদয় বিদ্যালয়ে চুরি। এই বিদ্যালয়ের হাত সাফাই করতে গিয়ে গনপিটুনিতে একেবারে বেঘোরে প্রাণ হারালো ওই চোর। নাম বাবুল মিয়া। বয়স পঁয়ত্রিশ। বাড়ি মুজাফর কলোনি এলাকায়। সোমবার সকাল সাতটা নাগাদ খবর পেয়ে পুলিশ ছুটে যায় বিলোনিয়া বাঁশ পদুয়া জহর নবোদয় বিদ্যালয়ের সামনে। সেখান থেকে পুলিশ অভিযুক্ত চোরকে উদ্ধার করে নিয়ে আসে বিলোনিয়া এতে হাসপাতালে।

কর্তব্যরত চিকিৎসক বাবুল মিয়াকে পরীক্ষা নিরীক্ষার পর মৃত বলে ঘোষণা দেন। খবর পেয়ে ছুটে আসে বাবুল মিয়ার পরিবারের লোকজন। কান্নায় ভেংগে পড়েন পরিবারের লোকজন। গনপিটুনির ঘটনাটি ঘটে রবিবার গভীর রাতে বাঁশ পদুয়া জহর নবোদয় বিদ্যালয় চত্বরে। জানা যায়, বাবুল মিয়া বিদ্যালয়ের পাচিল টপকে ভিতরে ঢুকে চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে যায়। এই বাবুল মিয়ার বিরুদ্ধে বিভিন্ন অপরাধসংক্রান্ত মামলা রয়েছে বিলোনিয়া থানাতে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...