মহাকুম্ভে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি!

Date:

জনতার কলম ওয়েবডেস্ক :- প্রয়াগরাজের মহাকুম্ভে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ! জোরালো হচ্ছে সম্ভাবনা। তবে এখনই প্রয়াগরাজ যাবেন না মোদি। ভিড় খানিকটা কমলে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাঁর।দিন কয়েক আগেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দিল্লিতে এসে মোদিকে মহাকুম্ভে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানান।

সূত্রের খবর, মহাকুম্ভে অংশ গ্রহণের ইচ্ছা তাঁরও যে রয়েছে, সেকথা যোগীকে নিজমুখেই জানিয়েছেন প্রধানমন্ত্রী। তবে, মহাকুম্ভের জন্য বর্তমানে প্রয়াগরাজে যে বিপুল জনসমাগম হচ্ছে তাতে প্রধানমন্ত্রী সেখানে গেলে নিরাপত্তার কড়াকড়ির কারণে মানুষকে অসুবিধার সম্মুখীন হতে হবে। সেই সম্ভাবনার কথা মাথায় রেখে কিছুদিন পরে প্রধানমন্ত্রী প্রয়াগরাজ যেতে পারেন বলে সূত্রের খবর।

জানুয়ারি মাসের ১৩ তারিখ থেকে শুরু হওয়া মহাকুম্ভ চলবে সেই শিবরাত্রি অর্থাৎ ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। মঙ্গলবারে প্রথম অমৃত স্নান হওয়ার পর, ফের অমৃতস্নানের যোগ রয়েছে চলতি মাসের ২৯ তারিখ মৌনি অমাবস্যা, ফেব্রুয়ারি মাসের ৩ তারিখে বসন্ত পঞ্চমী, ১২ তারিখ মাঘী পূর্ণিমা এবং ২৬ ফেব্রুয়ারি শিবরাত্রির দিনে।

প্রধানমন্ত্রী মহাকুম্ভে অংশগ্রহণ করলে তা অমৃতস্নান যোগেই করবেন নাকি তার মাঝে কোনো একদিন যাবেন সেই বিষয়টি অবশ্য এখনও পাকা হয়নি। কেন্দ্রে মোদি ক্ষমতায় আসার পরে এটাই প্রথম মহাকুম্ভ। আবার সেটাও হচ্ছে ডবল ইঞ্জিন সরকারের রাজ্য উত্তরপ্রদেশে।

গত বছরের ডিসেম্বর মাসে প্রয়াগরাজে গিয়ে মোদি মহাকুম্ভের প্রস্তুতি পর্ব দেখে এসেছিলেন। এবার প্রধানমন্ত্রী মহাকুম্ভে অংশও নিতে চান। মোদির মহাকুম্ভে স্নান বিজেপির রাজনীতির অস্ত্র হিসাবেও আগামী দিনে কাজে লাগতে পারে বলে মনে করছে গেরুয়া শিবির।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ধুরন্ধর: দ্য রিভেঞ্জ—বিশ্বব্যাপী বক্স অফিসে ঝড়, এক সপ্তাহেই ১০৮৮ কোটির রেকর্ড

জনতার কলম ওয়েবডেস্ক :-আদিত্য ধর পরিচালিত এবং রণবীর সিং...

মঙ্গলখালি খুনে বড় সাফল্য, মূল অভিযুক্ত গ্রেপ্তার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মঙ্গলখালি খুনের ঘটনায়...

জেওর বিমানবন্দর উদ্বোধনে মোদির তোপ: সপা-কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ

জনতার কলম ওয়েবডেস্ক :-গৌতম বুদ্ধ নগরের জেওরে নয়ডা ইন্টারন্যাশনাল...

অস্ট্রেলিয়ায় তেল সংকটের আশঙ্কা, জ্বালানি নিরাপত্তায় নতুন পদক্ষেপ আলবানিজ সরকারের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিম এশিয়ার চলমান সংঘাতের প্রভাব...