প্রবল বৃষ্টি দিল্লিতে,হু হু করে নামল তাপমাত্রা

Date:

জনতার কলম ওয়েবডেস্ক :-প্রবল বৃষ্টি দিল্লিতে। গত ২৭ বছর রাজধানীতে এত বৃষ্টি হয়নি। আর এই নয়া রেকর্ডের ধাক্কায় হু হু করে নামল তাপমাত্রা। পারদ নেমেছে ১৩ ডিগ্রি সেলসিয়াসের নিচে। তবে এই পরিস্থিতিতে বায়ুদূষণে প্রকোপ থেকে অনেকটাই রেহাই মিলেছে। এয়ার কোয়ালিটি ইনডেক্স দাঁড়িয়েছে ১৭৯-তে। আবহাওয়া দপ্তর সপ্তাহান্তেও প্রবল বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। জারি হয়েছে ‘হলুদ সতর্কতা’।

এদিকে গত ২৭ বছরে বৃষ্টির রেকর্ড ইতিমধ্যেই ভেঙে গিয়েছে। এবারের ডিসেম্বরে ৪২.৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। দিল্লি এবং সংলগ্ন এনসিআর এলাকায় গত কয়েক দিন ধরেই বৃষ্টি হচ্ছে। গতকাল, শুক্রবার সকালেও দিল্লির আকাশ ছিল মুখভার। রাজধানী ও পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টির প্রাবল্যের সঙ্গে সঙ্গেই বইতে থাকে হাড়কাঁপানো বাতাস।

যার জেরে নামতে থাকে তাপমাত্রা। শনিবারও জারি একই রকম আবহাওয়া। আর তার জেরে দূষণের সূচক এয়ার কোয়ালিটি ইনডেক্স দাঁড়িয়েছে ১৭৯-তে। যদিও তা ‘সন্তোষজনক’ নয়। ‘সহনীয়’। প্রসঙ্গত, একিউআই শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে তো ‘ভালো’। ৫১ থেকে ১০০-র মধ্যে ‘সন্তোষজনক’। ১০১ থেকে ২০০-র ভিতরে থাকলে তা ‘সহনীয়’ বলে ধরা হয়। ২০০ পেরিয়ে গেলেই সূচকের মান আশঙ্কাজনক হয়ে ওঠে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ধুরন্ধর: দ্য রিভেঞ্জ—বিশ্বব্যাপী বক্স অফিসে ঝড়, এক সপ্তাহেই ১০৮৮ কোটির রেকর্ড

জনতার কলম ওয়েবডেস্ক :-আদিত্য ধর পরিচালিত এবং রণবীর সিং...

মঙ্গলখালি খুনে বড় সাফল্য, মূল অভিযুক্ত গ্রেপ্তার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মঙ্গলখালি খুনের ঘটনায়...

জেওর বিমানবন্দর উদ্বোধনে মোদির তোপ: সপা-কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ

জনতার কলম ওয়েবডেস্ক :-গৌতম বুদ্ধ নগরের জেওরে নয়ডা ইন্টারন্যাশনাল...

অস্ট্রেলিয়ায় তেল সংকটের আশঙ্কা, জ্বালানি নিরাপত্তায় নতুন পদক্ষেপ আলবানিজ সরকারের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিম এশিয়ার চলমান সংঘাতের প্রভাব...