ওপেন এসএসস্কাই আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতা হবে কোলকাতায়

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- অনূর্ধ্ব-১৬ বছরের ওপেন এসএসস্কাই আন্তর্জাতিক দুইদিন ব্যাপী ক্যারাটে প্রতিযোগিতা ২৮ ও ২৯ ডিসেম্বর কলকাতার যাদবপুরে হবে। প্রতিযোগিতায় এিপুরার ১০ জন বালক ও ৪ জন বালিকা অংশগ্রহণ করবে। আন্তর্জাতিক প্রতিযোগিতাকে সামনে রেখে রাজ্যের ১৪ জন খেলোয়াড়, ২ জন কোচ ও ১ জন ম্যানেজার ২৪ ডিসেম্বর কলকাতার যাদবপুরের উদ্দেশ্যে রাজ্য ত্যাগ করবে।

রবিবার ধলেশ্বরস্থিত প্রান্তিক ক্লাবে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে খেলোয়াড়দের সংবর্ধনা দেওয়া হয়। ত্রিপুরা স্পোর্টস ক্যারেটে এসোসিয়েশানের পক্ষ থেকে এদিন সংবর্ধনা দেওয়া হয় রাজ্যের খেলোয়াড়, কোচ ও ম্যানেজারকে।

ত্রিপুরা স্পোর্টস ক্যারেটে এসোসিয়েশানের সভাপতি দিব্যেন্দু দত্ত জানান ওপেন এসএসস্কাই আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতা হবে কোলকাতার যাদবপুরে। সেখানে রাজ্যের ১০ জন বালক ও ৪ জন বালিকা অংশগ্রহণ করবে। রবিবার তাদের সংবর্ধনা দেওয়া হয়।

Share post:

Subscribe

Popular

More like this
Related

মিশন ‘দৃষ্টি’তে সাফল্য: গ্যালাক্সআইকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী মোদী

জনতার কলম ওয়েবডেস্ক :- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, গ্যালাক্সআই...

বিশ্ব প্রেস স্বাধীনতা দিবস আজ, মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় বিশ্বজুড়ে গুরুত্বারোপ

জনতার কলম ওয়েবডেস্ক :- আজ বিশ্ব প্রেস স্বাধীনতা দিবস।...

জার্মানিতে মার্কিন সেনা কমানোর ঘোষণা ট্রাম্পের, ইউরোপীয় নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ

জনতার কলম ওয়েবডেস্ক :- জার্মানিতে মার্কিন সেনা উপস্থিতি উল্লেখযোগ্যভাবে...

বিরোধীদের বিরুদ্ধে তোপ রিজিজুর, “গণতন্ত্রের মূল ভিত্তিতেই আঘাত” অভিযোগ

জনতার কলম ওয়েবডেস্ক :- কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী এবং...