গ্রোসারি দোকান থেকে চাল চুরির অভিযোগে গ্রেপ্তার তিন

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- গ্রোসারি দোকান থেকে চাল চুরির অভিযোগে গ্রেপ্তার তিন। বিভিন্ন দোকানে চুরির অভিযোগে তিন জনকে গ্রেপ্তার করল এনসিসি থানার পুলিশ। ধৃতদের পুলিশ রিমান্ডের আর্জি জানিয়ে শুক্রবার আদালতে সোপর্দ করে পুলিশ। এনসিসি থানার ওসি সুশান্ত দেব জানান ভিক্টর দেব নামে এক ব্যক্তি একটি অভিযোগ দায়ের করেন।

৪ নভেম্বর রাতে এক ব্যক্তি উনার দোকানে এসে বেশকিছু সামগ্রী ক্রয় করার জন্য একটি লিস্ট দেন। দোকান মালিক ভিক্টর দেব লিস্ট অনুযায়ী সামগ্রী গুলি ওজন করে প্যাকেট করার সময় ঐ ব্যক্তি দোকান থেকে বেশকিছু দামি চালের বস্তা গাড়িতে লোড করার নাম করে চালের বস্তা নিয়ে পালিয়ে যায়।

এই ঘটনার তদন্তে নেমে পুলিশ বিপ্লব বনিক ও বিজয় ধানুক নামে দুই জনের নাম জানতে পারে। আরও জানা যায় তারা আগরতলা শহরের বিভিন্ন দোকান থেকে চাল চুরি করেছে। পুলিশ ঘটনার তদন্তে নেমে বিপ্লব বনিক ও বিজয় ধানুককে গ্রেপ্তার করে।

ধৃতরা স্বীকার করে তারা চুরি করা চালের বস্তা গুলি ইন্দ্রনগর এলাকার আশুতোষ শর্মার নিকট বিক্রয় করেছে। যথারীতি আশুতোষ শর্মার কাছ থেকে ৯ বস্তা চাল উদ্ধার করা হয়। এবং তাকেও গ্রেপ্তার করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

লংতরাই ভ্যালিতে বিজেপির শক্তি প্রদর্শন, মনোনয়নে জনজাতির ঢল

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরার ধলাই জেলার...

মোদির সঙ্গে সাক্ষাৎ করে সম্মানিত যীষ্ণু দেববর্মণ, সোশ্যাল মিডিয়ায় বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মহারাষ্ট্রের রাজ্যপাল হিসেবে...

মনোনয়ন জমায় জনউচ্ছ্বাস, সিপিএমকে কড়া আক্রমণ রতনের 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরা স্বশাসিত জেলা...

পেট্রোল-ডিজেল ও গ্যাস নিয়ে বৈঠক, আতঙ্ক না ছড়ানোর আহ্বান খাদ্যমন্ত্রীর 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যে জ্বালানির সরবরাহ...