শব্দ দূষণ রোধে পদক্ষেপ নীল পশ্চিম আগরতলা থানা, বাজেয়াপ্ত ডিজে সাউন্ড সিস্টেম 

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- অবশেষে শব্দ দূষণ রোধে পদক্ষেপ নীল পশ্চিম আগরতলা থানা। ডিজে সাউন্ডের নামে রাজ্য জুড়ে চলছে শব্দ দূষণ। এই ডিজে সাউন্ডের বাড় বাড়ন্তে অতিষ্ঠ সাধারন মানুষ। সম্প্রতি রাজ্য বিধানসভায়ও ডিজে সাউন্ড নিষিদ্ধ করার বিষয়ে আলোচনা হয়। কিছুটা দেরিতে হলেও এবার ডিজে সাউন্ডের বিরুদ্ধে ময়দানে নামল আরক্ষা প্রশাসন।

কালী পূজার দশমীতে ডিজে সাউন্ড ব্যবহার করায় রবিবার রাতে পশ্চিম আগরতলা থানার পুলিশ একটি ডিজে সাউন্ড সিস্টেম বাজেয়াপ্ত করে এবং ডিজে সাউন্ড সিস্টেমের সাথে থাকা দুই জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। পশ্চিম আগরতলা থানার ওসি জানান রামনগর থেকে একটা পূজা কমিটি ডিজে সাউন্ড নিয়ে কালী মায়ের মূর্তি বিসর্জন দিতে যায়।

মূর্তি বিসর্জন দিয়ে তারা উচ্চ মাত্রায় ডিজে সাউন্ড বাজিয়ে ফিরছিল। তখন থানার একটি অভিযোগ আসে। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে বাজেয়াপ্ত করা হয় ডিজে সাউন্ড সিস্টেম। এখন দেখার পুলিশ কঠোর ভূমিকা গ্রহণ করে কিনা?

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

হরমুজ প্রণালী দিয়ে মানবিক সহায়তা পরিবহনে সম্মত ইরান

জনতার কলম ওয়েবডেস্ক :- বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথ...

বালেন্দ্র শাহ সরকারের প্রথম সিদ্ধান্তেই গ্রেফতার প্রাক্তন প্রধানমন্ত্রী

জনতার কলম ওয়েবডেস্ক :- নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী ও সিপিএন-ইউএমএল-এর...

আবুধাবিতে জেলেনস্কি-শেখ মোহাম্মদের বৈঠক, আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আলোচনা

জনতার কলম ওয়েবডেস্ক :- সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রেসিডেন্ট...

পশ্চিম এশিয়া সংঘাতে উত্তেজনা, বিশ্ববাজারে তেলের দামে ঊর্ধ্বগতি

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিম এশিয়ায় চলমান সংঘাতের প্রেক্ষাপটে...