রাজধানীতে বাইক চুরির ঘটনায় তিন অভিযুক্তকে জালে তুলল এনসিসি থানার পুলিশ

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-  উৎসবের মুহূর্তে রাজধানীতে বাইক চুরির ঘটনায় তিন অভিযুক্তকে জালে তুলল এনসিসি থানার পুলিশ। উদ্ধার চুরি যাওয়া মোটর বাইক। ধৃতদের শুক্রবার আদালতে সোপর্দ করে পুলিশ। ধৃতরা হলেন রাখেশ পাল, নেপাল দেবনাথ। তৃতীয় জন হলেন সহযোগী। ঘটনাটি ঘটে ১৩ অক্টোবর সন্ধ্যার সময় রাজধানীর উজান অভয়নগর এলাকায়। জানা গেছে নিজ বাড়ির সামনে থেকে এক ব্যক্তির বাইক চুরি করে নিয়ে যায় চোরেরা।

বাইকের মালিক পরবর্তী সময় এন সি সি থানায় অভিযোগ দায়ের করেন। এনসিসি থানার পুলিশ ঘটনার তদন্তে নেমে জানতে পারে চুরি যাওয়া বাইকটি যোগেন্দ্র নগর রাখেশ পালের বাড়িতে রয়েছে। পুলিশ বাইকটি উদ্ধার করে এবং আটক করে রাখেশ পালকে। ধৃতকে জিজ্ঞাসাবাদ চালিয়ে অপর দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ।

Share post:

Subscribe

Popular

More like this
Related

পলাতক থেকে আদালতে ‘ড্রামা’, বিশালগড়ে গ্রেফতার রণবীর দেবনাথ

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- চলমান গুলিচালনার ঘটনায়...

‘অবৈধ নিয়োগ’ ইস্যুতে বিজেপির বয়কট, টিপরা মথার ২৪ এমডিসির শপথ সম্পন্ন

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরা ট্রাইবাল এরিয়া...

পানিহাটিতে রোড-শোতে সুধাংশু দাস, রত্না দেবনাথের জয়ে আত্মবিশ্বাসী বিজেপি

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রচারের অন্তিম...

ভবানীপুরে মহামিছিলে সুশান্ত চৌধুরী, শুভেন্দুর জয়ে আত্মবিশ্বাসী বিজেপি

জনতার কলম ওয়েবডেস্ক :- আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে...