বৈরী কার্যকলাপে ক্ষতিগ্রস্তদের অতিসত্বর আর্থিক প্যাকেজ ঘোষণার দাবি জানালো ত্রিপুরা প্রদেশ কংগ্রেস

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বৈরী কার্যকলাপে রাজ্যে বহু বছর ধরে উদ্বাস্তু জীবন কাটানো লোকজনের জন্য আর্থিক প্যাকেজ ঘোষণার দাবি জানালো ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। শুক্রবার ত্রিপুরা কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলনে এই দাবি জানান সভাপতি আশিস কুমার সাহা।

সাংবাদিক সম্মেলনে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা সম্প্রতি বিভিন্ন বৈরী সংগঠনের নামে ৫ শতাধিক বৈরীর আত্মসমর্পণের প্রসঙ্গ টেনে বলেন, আত্মসমর্পণ কারীদের মধ্যে কতজনের নামে পুলিশে মামলা ছিল কিংবা কয়জন কি ধরণের বৈরী কার্যকলাপে যুক্ত ছিলেন সেটা কেউ জানতে পারেনি।

যখন বন্যা কবলিত মানুষের জন্য কেন্দ্রের তরফে বড় প্যাকেজ ঘোষণা প্রয়োজন তখন সেটা বেমালুম ভুলে বৈরীদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য বড় প্যাকেজ এবং মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেন প্রদেশ কংগ্রেস সভাপতি। আশিস কুমার সাহা দলের তরফে দাবি জানান আত্মসমর্পণকারী বৈরীদের স্বাভাবিক জীবনে ফিরে আসার আগে তাদের সন্ত্রাসী জীবনের দিন গুলির ভূমিকা নিয়ে শ্বেতপত্র প্রকাশের।

সাংবাদিক সম্মেলনে কংগ্রেস সভাপতি দাবি জানান সন্ত্রাসবাদী কার্যকলাপের জন্য রাজ্যের বিভিন্ন জায়গায় উদ্বাস্তু হয়ে জীবন কাটানো পরিবার গুলির জন্য প্যাকেজ ঘোষণা করে তাদের বাসস্থান তৈরি আর্থিক ভাবে সাহায্যের। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন মুখপাত্র প্রবীর চক্রবর্তী সহ অন্যরা।

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

কাফ ইনজুরিতে ভুগছেন ধোনি, শুরুর ম্যাচ মিস করার সম্ভাবনা

জনতার কলম স্পোর্টসডেস্ক :-আইপিএল ২০২৬-এর শুরুতেই বড় ধাক্কা চেন্নাই...

আইপিএল নিয়ে নরম অবস্থান, সম্প্রচারে নিষেধাজ্ঞা উঠল বাংলাদেশে

জনতার কলম স্পোর্টসডেস্ক :-বাংলাদেশে আসন্ন আইপিএল সম্প্রচার নিয়ে আর...

জম্মুতে প্রথম আন্তর্জাতিক হাফ ম্যারাথন, দৌড়াবে প্রায় ৪ হাজার প্রতিযোগী

জনতার কলম স্পোর্টসডেস্ক :-জম্মুতে প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে...

মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন: ইরান-ইসরায়েল সংঘাতে যুক্ত হুতি, বাড়ছে উত্তেজনা

জনতার কলম ওয়েবডেস্ক:- মধ্যপ্রাচ্যে উত্তেজনা ক্রমেই তীব্র আকার ধারণ...