সমাজে স্বচ্ছতার বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে হবে, স্বাস্থ্য ঠিক রাখার জন্য প্রয়োজন স্বচ্ছতা ও সচেতনতা : স্বাস্থ্য সচিব

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রবিবার ছুটির দিনে সাফাই অভিযান জাতীয় স্বাস্থ্য মিশনের সাফাই কর্মীদের। স্বচ্ছতা হি সেবা অভিযানের অঙ্গ হিসাবে এদিন জাতীয় স্বাস্থ্য মিশনের অফিস প্রাঙ্গণে সাফাই অভিযান করা হয়। পাশাপাশি এদিন মায়ের নামে একটি গাছ কর্মসূচি পালন করা হয়। উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের সচিব কিরন গিত্তে, জাতীয় স্বাস্থ্য মিশনের অধিকর্তা সহ অন্যান্যরা।

স্বাস্থ্য দপ্তরের সচিব কিরন গিত্তে জানান সমাজে স্বচ্ছতার বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে হবে। স্বাস্থ্য দপ্তরের অধীন অনেক গুলি অধিদপ্তর রয়েছে। পাশাপাশি অনেক গুলি স্বাস্থ্য কেন্দ্র রয়েছে। স্বাস্থ্য বিষয়ক কর্মসূচি বাস্তবায়নের ক্ষেত্রে জাতীয় স্বাস্থ্য মিশনের বিশেষ ভুমিকা রয়েছে।

গ্রামীণ স্তর পর্যন্ত কাজ করছে জাতীয় স্বাস্থ্য মিশন। মানুষের স্বাস্থ্য ঠিক রাখার দায়িত্ব জাতীয় স্বাস্থ্য মিশনের। স্বাস্থ্য ঠিক রাখার জন্য প্রয়োজন স্বচ্ছতা ও সচেতনতা। জাতীয় স্বাস্থ্য মিশনের এ ধরণের প্রয়াস আগামী দিনেও জারি থাকবে বলে জানান আধিকারিকরা।

 

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

মিশন ‘দৃষ্টি’তে সাফল্য: গ্যালাক্সআইকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী মোদী

জনতার কলম ওয়েবডেস্ক :- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, গ্যালাক্সআই...

বিশ্ব প্রেস স্বাধীনতা দিবস আজ, মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় বিশ্বজুড়ে গুরুত্বারোপ

জনতার কলম ওয়েবডেস্ক :- আজ বিশ্ব প্রেস স্বাধীনতা দিবস।...

জার্মানিতে মার্কিন সেনা কমানোর ঘোষণা ট্রাম্পের, ইউরোপীয় নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ

জনতার কলম ওয়েবডেস্ক :- জার্মানিতে মার্কিন সেনা উপস্থিতি উল্লেখযোগ্যভাবে...

বিরোধীদের বিরুদ্ধে তোপ রিজিজুর, “গণতন্ত্রের মূল ভিত্তিতেই আঘাত” অভিযোগ

জনতার কলম ওয়েবডেস্ক :- কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী এবং...