জাতি-জনজাতি সকলের সার্বিক উন্নয়নের লক্ষ্যে কাজ করেছেন যীষ্ণু দেববর্মণ : মুখ্যমন্ত্রী 

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ পরিবারের কৃতি সন্তান যীষ্ণু দেববর্মণ। রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী থাকাকালীন সময় তিনি একাধিক দপ্তরের দায়িত্ব সফলতার সাথে পালন করেছেন। জাতি-জনজাতি সকলের সার্বিক উন্নয়নের লক্ষ্যে কাজ করেছেন যীষ্ণু দেববর্মণ। তেলেঙ্গানা রাজ্যের রাজ্যপালকে নাগরিক সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে একথা বললেন মুখ্যমন্ত্রী দা মানিক সাহা।

সোমবার আমতলী স্কুল মাঠে নাগরিক সংবর্ধনা দেওয়া হয় তেলেঙ্গানা রাজ্যের রাজ্যপাল যীষ্ণু দেববর্মণকে। সূর্যমনিনগর বিধানসভা কেন্দ্রের বিধায়কের উদ্যোগে হয় এই নাগরিক সংবর্ধনা অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, বিধানসভার উপাধ্যক্ষ রাম প্রসাদ পাল সহ অন্যান্যরা। অনুষ্ঠানে এলাকার লোকজনের অংশ গ্রহণ ছিল ব্যাপক।

আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা বলেন, রাজ পরিবারের কৃতি সন্তান যীষ্ণু দেববর্মণ। রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী থাকাকালীন সময় তিনি একাধিক দপ্তরের দায়িত্ব সফলতার সাথে পালন করেছেন। জাতি-জনজাতি সকলের সার্বিক উন্নয়নের লক্ষ্যে কাজ করেছেন জিষ্ণু দেববর্মণ। যীষ্ণু দেববর্মণকে তেলেঙ্গানার রাজ্যপাল করা হয়েছে। এটা রাজ্যের জন্য গর্বের বিষয়। অনুষ্ঠানকে ঘিরে ব্যাপক সাড়া পড়ে।

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

কাফ ইনজুরিতে ভুগছেন ধোনি, শুরুর ম্যাচ মিস করার সম্ভাবনা

জনতার কলম স্পোর্টসডেস্ক :-আইপিএল ২০২৬-এর শুরুতেই বড় ধাক্কা চেন্নাই...

আইপিএল নিয়ে নরম অবস্থান, সম্প্রচারে নিষেধাজ্ঞা উঠল বাংলাদেশে

জনতার কলম স্পোর্টসডেস্ক :-বাংলাদেশে আসন্ন আইপিএল সম্প্রচার নিয়ে আর...

জম্মুতে প্রথম আন্তর্জাতিক হাফ ম্যারাথন, দৌড়াবে প্রায় ৪ হাজার প্রতিযোগী

জনতার কলম স্পোর্টসডেস্ক :-জম্মুতে প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে...

মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন: ইরান-ইসরায়েল সংঘাতে যুক্ত হুতি, বাড়ছে উত্তেজনা

জনতার কলম ওয়েবডেস্ক:- মধ্যপ্রাচ্যে উত্তেজনা ক্রমেই তীব্র আকার ধারণ...