ছুড়িকাঘাতে রক্তাক্ত এক যুবক

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ছুড়িকাঘাতে রক্তাক্ত যুবক! নিজের আপন কাকাতো ভাই কর্তৃক ছুড়িকাঘাতে রক্তাক্ত এক যুবক, উক্ত ঘটনাটি সংঘটিত হয়েছে তেলিয়ামুড়া থানাধীন তুইসিন্দ্রাই কলোনি এলাকায় বৃহস্পতিবার গভীর রাতে। তবে কি কারনে এই প্রাণে মারার চেষ্টা এ বিষয়ে স্পষ্টত কিছুই জানা যায়নি। ঘটনার বিবরণে জানা যায়,, তেলিয়ামুড়া থানাধীন তুইসিন্দ্রাই কলোনি এলাকার সমীর বিশ্বাস এবং পরিতোষ বিশ্বাস নামের দুই ভাইয়ের মধ্যে কোন এক বিষয়কে কেন্দ্র করে কথা কাটাকাটি এবং প্রাণে মারার ইচ্ছে নিয়ে পরিতোষ বিশ্বাস নামের এক যুবক সমীর বিশ্বাস নামের অপর যুবককে ধারালো ছুরি দিয়ে আঘাত করে বলে অভিযোগ। ঘটনাটি প্রত্যক্ষ করতে পেরে বাড়ি ঘরের অন্যান্য সদস্যরা গুরুতর আহত ও রক্তাক্ত সমীর বিশ্বাস কে ঘটনাস্থল থেকে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে। এবং সেখানে নিয়ে এলে সমীরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য আগরতলার জিবি হাসপাতালে প্রেরণ করে কর্তব্যরত চিকিৎসক। তবে প্রাথমিক অনুমান, টাকা পয়সা লেনদেন সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করেই হয়তোবা এই কাণ্ড ঘটিয়েছে। বৃহস্পতিবার রাতের এই ঘটনাকে কেন্দ্র করে গোটা তুইসিন্দ্রাই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। অন্যদিকে, এই ঘটনার ব্যাপারে তেলিয়ামুড়া থানায় অভিযোগ করার পর তেলিয়ামুড়া থানার পুলিশ অভিযুক্তকে আটক করার জন্য ময়দানে নামে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

হরমুজ প্রণালী দিয়ে মানবিক সহায়তা পরিবহনে সম্মত ইরান

জনতার কলম ওয়েবডেস্ক :- বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথ...

বালেন্দ্র শাহ সরকারের প্রথম সিদ্ধান্তেই গ্রেফতার প্রাক্তন প্রধানমন্ত্রী

জনতার কলম ওয়েবডেস্ক :- নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী ও সিপিএন-ইউএমএল-এর...

আবুধাবিতে জেলেনস্কি-শেখ মোহাম্মদের বৈঠক, আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আলোচনা

জনতার কলম ওয়েবডেস্ক :- সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রেসিডেন্ট...

পশ্চিম এশিয়া সংঘাতে উত্তেজনা, বিশ্ববাজারে তেলের দামে ঊর্ধ্বগতি

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিম এশিয়ায় চলমান সংঘাতের প্রেক্ষাপটে...