যথাযোগ্য মর্যাদার সাথে রাজ্যেও উদযাপিত হলো ভারতের কমিউনিস্ট পার্টির ১০৩ তম প্রতিষ্ঠা দিবস  

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ১৭ই অক্টোবর ভারতের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠা দিবস। প্রতিবছরই গোটা বিশ্বব্যাপী পার্টির প্রতিষ্ঠা দিবস উদযাপন করে থাকেন দলের নেতাকর্মীরা। এবছরও যেন তার ব্যতিক্রম নয়। পার্টির ১০৩ তম প্রতিষ্ঠা দিবসটি রাজ্যেও যথাযোগ্য মর্যাদার সাথে উদযাপিত। মঙ্গলবার সকালে পার্টির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কেন্দ্রীয়ভাবে মূল অনুষ্ঠানটি হয় আগরতলা মেলারমাঠ স্থিত পার্টির রাজ্য কার্যালয় দশরথ দেব ভবনে। সেখানে আয়োজিত অনুষ্ঠানে দলীয় পতাকা উত্তোলন করেন পার্টির রাজ্য সম্পাদক মন্ডলীর অন্যতম সদস্য নারায়ণ কর। উপস্থিত ছিলেন দলের রাজ্য নেতৃত্ব অমল চক্রবর্তী শ্যামল দে সহ আরো অনেকে। দিবসটি পালনের তাৎপর্য তুলে ধরে এদিন নারায়ন কর বলেন, অনেক বাধা-বিপত্তি শহীদের রক্তে লাল ঝান্ডা এখন অনেক উজ্জীবিত। দেশের সাংবিধানিক অধিকার নাগরিক অধিকার মৌলিক অধিকার রক্ষা করার জন্য লাল ঝান্ডা তীব্র গতিতে অগ্রসর হবে।

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ধুরন্ধর: দ্য রিভেঞ্জ—বিশ্বব্যাপী বক্স অফিসে ঝড়, এক সপ্তাহেই ১০৮৮ কোটির রেকর্ড

জনতার কলম ওয়েবডেস্ক :-আদিত্য ধর পরিচালিত এবং রণবীর সিং...

মঙ্গলখালি খুনে বড় সাফল্য, মূল অভিযুক্ত গ্রেপ্তার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মঙ্গলখালি খুনের ঘটনায়...

জেওর বিমানবন্দর উদ্বোধনে মোদির তোপ: সপা-কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ

জনতার কলম ওয়েবডেস্ক :-গৌতম বুদ্ধ নগরের জেওরে নয়ডা ইন্টারন্যাশনাল...

অস্ট্রেলিয়ায় তেল সংকটের আশঙ্কা, জ্বালানি নিরাপত্তায় নতুন পদক্ষেপ আলবানিজ সরকারের

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিম এশিয়ার চলমান সংঘাতের প্রভাব...