উৎসবের পরে তেজি হবে এসএফআই এর আন্দোলন : সন্দীপন

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সরকারি শিক্ষা বাঁচাও , এই দাবি নিয়ে রাজধানীর রাজপথে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিলে শামিল হয়েছে বামপন্থী ছাত্র সংগঠন এসএফআই এবং টি এস ইউ । শনিবার ছাত্র যুব ভবনের সামনে থেকে একটি বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল বের হয়ে শিক্ষা ভবনের দিকে এগিয়ে চলেছে শিক্ষা অধিকর্তার নিকট ডেপুটেশন পেশ করার লক্ষ্যে । এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসএফআই রাজ্য সম্পাদক সন্দীপন দেব অভিযোগ করে জানান , শিক্ষা ব্যবস্থায় নয়া শিক্ষা নীতির নামে বিপর্যয় নামিয়ে এনেছে বর্তমান কেন্দ্রীয় সরকার । রাজ্য সরকারও বিদ্যাজ্যোতি প্রকল্পের নামে রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে দুই ভাগে বিভক্ত করেছে । বিদ্যালয় স্তরে ছাত্র-ছাত্রীদের বিভিন্ন ফি বাবদ প্রচুর টাকা দিতে হচ্ছে । যার ফলে দরিদ্র অংশের শিক্ষার্থীরা শিক্ষার খরচ চালাতে গিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছে । বর্তমান শিক্ষা ব্যবস্থার ফলে দরিদ্র অংশের ছাত্র-ছাত্রীদের পড়াশোনা চালানো খুবই কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে । বর্তমান রাজ্য সরকার তার নির্বাচনী প্রতিশ্রুতি পালন না করে উপরন্তু কলেজ বিশ্ববিদ্যালয়েরও সেমিস্টার পিছু ফি বৃদ্ধি করে ফেলেছে । ফলস্বরূপ সাধারণ মানুষের পিঠে শিক্ষার নামে বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

করবুকে বিজেপির শক্তি বৃদ্ধি, ৫২ পরিবারের ১৬৪ জনের যোগদান অবিন্দ্র রিয়াংয়ের সমর্থনে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- করবুক মন্ডলে আসন্ন...

জম্পুই জলায় বিজেপির শক্তি বৃদ্ধি, তিপ্রা মথা থেকে ১৪৯ ভোটারের যোগদান

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ১৮ টাকার জলা...

ত্রিপুরার জল সংরক্ষণ ও সোলার উন্নয়ন ‘মন কি বাত’-এ প্রশংসিত: রাজীব ভট্টাচার্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর...

বাড়ি বাড়ি প্রচারে জোর, আলগাপুরে কর্মীদের নিয়ে মাঠে মন্ত্রী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আসন্ন ধর্মনগর বিধানসভা...