শহরের বুকে কাঁচা বাঁশের তোরণ আনতে পারে বিপত্তি

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আসন্ন দুর্গাপুজোকে কেন্দ্র করে ইতিমধ্যেই সেজে উঠতে শুরু করেছে গোটা শহর । পূজা উদ্যোক্তারা সাউন্ড লাইটিং এর নাম করে সরকারি পিচ ঢালাই রাস্তা কেটে বড় বড় গর্ত করে বাঁশ দিয়ে উঁচু করে বসাচ্ছে তোরন ।যার ফলে একদিকে যেমন যানবাহন চলাচলে অসুবিধা তেমনি অসুবিধা শুরু হচ্ছে মানুষের হাঁটাচলার ক্ষেত্রেও । এ সমস্ত কাঁচা বাঁশের তোরন ভেঙ্গে পড়ে বিদ্যুতের তারে ছিটকে পড়ে যেকোনো সময় ঘটাতে পারে বড় ধরনের বিপত্তি । এদিকে পুজোতে ঝড় বৃষ্টি ঘটলেও ভেঙ্গে বিপত্তি ঘটার সম্ভাবনা থেকেই যাচ্ছে । পূজা উদ্যোক্তাদের এ ধরনের বার বারান্ত দেখে হঠাৎই মাঠে নেমেছে আগরতলা পুর নিগমের কর্মীরা । ক্লাবগুলিকে জানিয়ে দেওয়া হয়েছে অবিলম্বে যাতে এ সমস্ত তোরন রাস্তা থেকে উঠিয়ে নেওয়া হয় । নতুবা পুর নিগম বাধ্য হবে এগুলি ভেঙ্গে গুড়িয়ে দিতে । মঙ্গলবার শহরের দুটি বনেদি ক্লাবকে সতর্ক করে দেওয়া হয়েছে । বুধবারের মধ্যে সমস্ত পূজা উদ্যোক্তাদের এই বিষয়ে অবগত করা হবে বলে জানিয়েছেন নিগমের এক কর্মী ।

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

কাফ ইনজুরিতে ভুগছেন ধোনি, শুরুর ম্যাচ মিস করার সম্ভাবনা

জনতার কলম স্পোর্টসডেস্ক :-আইপিএল ২০২৬-এর শুরুতেই বড় ধাক্কা চেন্নাই...

আইপিএল নিয়ে নরম অবস্থান, সম্প্রচারে নিষেধাজ্ঞা উঠল বাংলাদেশে

জনতার কলম স্পোর্টসডেস্ক :-বাংলাদেশে আসন্ন আইপিএল সম্প্রচার নিয়ে আর...

জম্মুতে প্রথম আন্তর্জাতিক হাফ ম্যারাথন, দৌড়াবে প্রায় ৪ হাজার প্রতিযোগী

জনতার কলম স্পোর্টসডেস্ক :-জম্মুতে প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে...

মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন: ইরান-ইসরায়েল সংঘাতে যুক্ত হুতি, বাড়ছে উত্তেজনা

জনতার কলম ওয়েবডেস্ক:- মধ্যপ্রাচ্যে উত্তেজনা ক্রমেই তীব্র আকার ধারণ...