কৃষ্টির সংস্কৃতি রক্ষায় সমাজের সচেতন নাগরিকদের এগিয়ে আসার আহ্বান অধ্যক্ষের

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধর্মনগরের বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে উদ্বোধন হলো ২৪ ও ২৫ সেপ্টেম্বর দুই দিনব্যাপী কিশোরী উৎকর্ষ মঞ্চের। উত্তর জেলাভিত্তিক এই কিশোরী উৎকর্ষ মঞ্চের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। তাছাড়া বিশেষ অতীতের মধ্যে উপস্থিত হন জেলা পরিষদের সভাধিপতি ভবতোষ দাস, ধর্মনগর পুর পরিষদের ভাইস চেয়ারপার্সন মঞ্জু নাথ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উত্তর জেলা শিক্ষা দপ্তরের আধিকারিক সনৎ কুমার নাথ, কনভেনার হিসেবে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক রবীন্দ্র মালাকার। উত্তর জেলার মোট ৫২ টি বিদ্যালয় আটটি ব্লক থাকলেও পাঁচটি ব্লকে বিভক্ত করে ১৫৪ জন প্রতিযোগিনীকে তুলে এনে দুই দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বৃক্ষের জলদানের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করে অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন উপস্থিত কিশোরীদের উদ্দেশ্যে বলেন কুসংস্কার মুক্ত হতে। কিশোরীদের কুসংস্কার থেকে মুক্ত করতে অভিভাবকদের যথেষ্ট ভূমিকা রয়েছে এবং তাদেরকে কুসংস্কার মুক্ত চিন্তাধারা নিয়ে এগিয়ে যেতে উপদেশ দেন। বর্তমানে ভারতবর্ষ শিক্ষা, সংস্কৃতি, শিল্প, বৈজ্ঞানিক চিন্তাধারা, মহাকাশ গবেষণা, চিকিৎসা বিজ্ঞান,অর্থনৈতিক দিক দিয়ে যেভাবে এগিয়ে চলেছে তার সাথে পায়ে পা মিলিয়ে রাজ্যের যুবক যুবতীদের এগিয়ে যেতে পরামর্শ দেন। উত্তর পূর্বাঞ্চলে মধ্যে রাজনীতি আর আন্দোলনের পিঠস্থান একদিনের ত্রিপুরা অথচ অন্যান্য বিষয়ের উত্তর পূর্বাঞ্চলের মধ্যে ত্রিপুরা অনেক পিছিয়ে। ২০১৮ সালের পর এই রাজ্য থেকে একসাথে তিনজন আইএএস অফিসার হয়েছেন। অথচ আসাম মনিপুর মেঘালয় মিজোরাম নাগাল্যান্ড সিকিম এই রাজ্যগুলি থেকে আইএএস এবং আইপিএস অফিসার প্রতি বছর আসছে। আমাদের রাজ্যের মানুষের চিন্তাধারা মনোবৃত্তি সব ধ্বংস করে দেওয়া হয়েছিল। এখন সেই ধ্বংসস্তূপ থেকে মানুষকে তুলে আনার চেষ্টা করা হচ্ছে বলে দাবি করেন তিনি। পড়াশুনার পাশাপাশি খেলাধুলা সংস্কৃতি শরীর চর্চা অর্থাৎ শারীরিক দক্ষতার প্রতি মনোযোগী হওয়ার জন্য ছাত্র-ছাত্রীদের আহ্বান জানান বিশ্ব বন্ধু সেন। তিনি আরো বলেন, কিশোরীদের বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা করে দিচ্ছেন দেশের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই সুবিধা গুলিকে কাজে লাগিয়ে যাতে কিশোরীরা এগিয়ে যায় তাদের প্রতি এই আহ্বান রাখেন অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। কৃষ্টির সংস্কৃতি রক্ষায় সমাজের সচেতন নাগরিকদের এগিয়ে আসারও আহ্বান জানিয়েছেন বিধানসভার অধ্যক্ষ।

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

হরমুজ প্রণালী দিয়ে মানবিক সহায়তা পরিবহনে সম্মত ইরান

জনতার কলম ওয়েবডেস্ক :- বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথ...

বালেন্দ্র শাহ সরকারের প্রথম সিদ্ধান্তেই গ্রেফতার প্রাক্তন প্রধানমন্ত্রী

জনতার কলম ওয়েবডেস্ক :- নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী ও সিপিএন-ইউএমএল-এর...

আবুধাবিতে জেলেনস্কি-শেখ মোহাম্মদের বৈঠক, আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আলোচনা

জনতার কলম ওয়েবডেস্ক :- সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রেসিডেন্ট...

পশ্চিম এশিয়া সংঘাতে উত্তেজনা, বিশ্ববাজারে তেলের দামে ঊর্ধ্বগতি

জনতার কলম ওয়েবডেস্ক :- পশ্চিম এশিয়ায় চলমান সংঘাতের প্রেক্ষাপটে...